ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ডাসারে চা বিক্রেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার


কামরুল আলম, ডাসার photo কামরুল আলম, ডাসার
প্রকাশিত: ১-২-২০২৫ দুপুর ২:২

মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আব্দুল আজিজ হাওলাদার (৬৫) নামে এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করছে পুলিশ।

শনিবার (০১ফেব্রুয়ারি) সকালে উপজেলা ডাসার ১০৭ নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল আজিজ হাওলাদার উপজেলার ডাসার গ্রামের ০৮ নং ওয়ার্ডের মৃত্যু- আবদুল রহিম উদ্দিন হাওলাদারের ছেলে। 

স্থানীয় ও স্বজনরা জানান, আব্দুল আজিজ হাওলাদার ডাসার কাঁঠালতলা বাজারে চায়ের দোকান করেন।প্রতিদিনের ন্যায় শুক্রবার বিকেলে চায়ের দোকানে কেনাবেচা করেন । তিনি রাত ১০ পর্যন্ত চা বিক্রি করেন। দোকান বন্ধ করে রাতে আর বাড়ী ফিরে আসেননি তিনি। শনিবার সকালে নিহতের স্ত্রী শাহিদা বেগম তার খোঁজে বাড়ী থেকে বের হলে গ্রামের রাস্তার পাশে স্বামীর হাত-পা বাঁধা লাশ দেখতে পান। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে থানার পুলিশ খবর পেয়ে লাশ মরদেহ উদ্ধার করেন। নিহতের স্বজনরা জানান আব্দুল আজিজ হাওলাদার চায়ের দোকানের পাশাপাশি সুদের ব্যবসা টাকার লেনদেন করতেন। তবে স্বজনের দাবী তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।

নিহতের বড় ভাই আব্দুল গণি হাওলাদার বলেন, আমার ভাইকে হাত-পা বেঁধে  যারা নির্মমভাবে হত্যা করেছে। আমি প্রশাসনের কাছে তাদের কঠোর শাস্তির দাবি জানাই। 

এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আব্দুল বারিক বলেন, ডাসার কাঁঠালতলা বাজারে দোকান করেন আব্দুল আজিজ হাওলাদার বাড়ীর পাশের রাস্তা থেকে হাত-পা বাঁধা তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ সুরতহাল শেষে জেলায় মর্গে প্রেরণ করা হয়েছে । এ ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তদন্ত করে তাদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা

দুই দিনের সফরে আজ কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

বোদায় ইউএনও'র বিরুদ্ধে প্রায় অর্ধ কোটি টাকার ঠিকাদারী করার অভিযোগ

কাশিমপুরে পানিবন্দী ৫০০ পরিবারের মাঝে গাজীপুর সিটি কর্পোরেশনের ত্রাণ বিতরণ

সিসি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ স্থাপনে ব্যাপক অনিয়ম

বাগেরহাটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে

পেকুয়ায় ৮ শতাধিক পরিবার পেল যুবদলের ত্রাণ

ট্যালেন্টপুল বৃত্তিতে কৃতিত্ব দেখাল মুনতাসির আজমাঈন

দেশের একটি মন্দিরেও হামলা হয়নি গত দুই বছরে: চিফ হুইপ

পটিয়ায় বন্যার্তদের মাঝে এনসিপির উপহারসামগ্রী বিতরণ

নড়াইলে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ

গোপালগঞ্জে বন্যা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি, জনসচেতনতামূলক প্রচার জোরদার

রাজস্থলীতে সেনাবাহিনী কর্তৃক ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান