ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে কলেজের অধ্যক্ষসহ আ: লীগের ৩ নেতা গ্রেফতার


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১-২-২০২৫ দুপুর ৪:৩৬
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এবং কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল্লাহেল বাকি খন্দকার (৫৯) সহ আওয়ামীলীগ ও যুবলীগের তিন নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার দুপুর ১২ টায় গ্রেফতারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার ৩১জানুয়ারী রাতে সহকারী পুলিশ সুপার নাগেশ্বরী সার্কেল মো. মোজাম্মেল হকের নেতৃত্বে তিনটি পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 
গ্রেফতার আব্দুল্লাহেল বাকি খন্দকার উপজেলার বড়লই গ্রামের মৃত আবুল হোসেন খন্দকারের ছেলে। গ্রেফতার অন্য দুই নেতা হলেন, বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বড়ভিটা সেনের খামার গ্রামের কবিন্দ্রনাথ চক্রবর্তীর ছেলে প্রতাপ চক্রবর্তী (৪৭)  এবং ফুলবাড়ী উপজেলা যুবলীগ নেতা, উপজেলার বোয়াইলভীড় গ্রামের নুরুল ইসলামের ছেলে  ও বোয়াইলভীড় টেকনিক্যাল কলেজের প্রদর্শক জোয়ারদার আব্দুল খালেক (৪৪)। 
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর বাকি খন্দকার সহ অন্যান্যরা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাতে তারা এলাকায় ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার স্যারের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে ৪ আগষ্ট ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা