সালেহ আকন 'দেশের মানিক',সাহিদুর রহমান 'বিজনেসম্যান অফ দ্যা ইয়ার' এওয়ার্ড পেলেন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার প্রাচীনতম স্বেচ্ছাসেবী সংগঠন বাছট বৈলতলা পল্লী মঙ্গল সমিতির ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শুক্রবার সন্ধ্যায় বাছট সরকার্যি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা রিপোর্টাস ইউনিটি ( ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন।
সাটুরিয়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আমীর হামজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাভিরা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাহিদুর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাবের) সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ,ক্র্যাবের সাবেক সভাপতি ইশারত হোসেন ইশা, কামরুজ্জামান খান,সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আলম,আলাউদ্দিন আরিফ, আসাদুজ্জামান বিকু,ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহ,এস এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: আবু সাদেক প্রমুখ।
এছাড়া সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক হাসান ফয়েজী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাছট বৈলতলা পল্লী মঙ্গল সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য আবু সালেহ আকনকে দেশের মানিক-২০২৫ ও জনশক্তি রপ্তানী খাতে বিশেষ অবদান রাখায় সাহিদুর রহমানকে বিজনেসম্যান অফ দ্যা ইয়ার-২০২৫ এওয়ার্ড প্রদান করা হয়।
আগত সব গুণীজনকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী বিশ্বাস,লাভলী শেখ,তানিম স্টেইন,মায়া ইসলাম,নীলা চৌধুরী,আলী তালুকদার ও রাকিব জামান।
ঢাকার ব্ল্যাক বার্চ ইভেন্টের ডিজে স্বর্না,ডিজে ফাহাদ ও ডিজে রাহাতের ডিজে পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied