ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু তাসলিমার চিকিৎসায় সহযোগিতা কামনা


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১-২-২০২৫ দুপুর ৪:৪৪

যশোরের চৌগাছায় চার বছরের শিশু তাসলিমা খাতুন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনাচিকিৎসায় মানবেতর জীবন যাপন করছে। দরিদ্র ও অসহায় পিতামাতার সন্তানের এই অবস্থায় চোখের পানি সম্বল ছাড়া কিছুই করার নেই। টাকার অভাবে তাদের পক্ষে চিকিৎসা করানো সম্ভব হচ্ছেনা। 
সন্তানের চিকিৎসার জন্য দরিদ্র পরিবারটি সরকার ও বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেছেন।
জানাগেছে, উপজেলা পাতিবিলা গ্রামের মোঃ রাসেল ও মিনা খাতুনের সন্তান তাসলিমা খাতুন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। দুই মাস আগে হঠাৎ শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় লোকজনের সহযোগিতায় চৌগাছা হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে যশোর সরকারি ও বে-সরকারী হাসপাতালে নিলে ডাক্তার কয়েকটি পরীক্ষা দেন। পরীক্ষার ফলাফলে ডাক্তার জানিয়ে দেন শিশুটি ব্লাড  ক্যান্সারে আক্রান্ত। এই খবরে দরিদ্র পরিবারে নেমে আসে চরম হতাশা। এই অবস্থায় এলাকার ইঞ্জিনিয়ার রাজু আহম্মেদ গত সপ্তাহে খুলনা মেডিকেলে নিয়ে যান এবং সেখানে ভর্তি করেন। শিশু বিভাগের ১ নম্বর ওয়ার্ডে শিশুটি বর্তমানে ভর্তি আছে।
রাজু আহম্মেদ বলেন, শিশুটির অবস্থা দেখে আমি সহ্য করতে পারিনি। তাই নিজে নিয়ে গেছি। মেডিকেলের সিনিয়র কনসালটেন্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ জাবেদ জানিয়েছেন, তিন বছর চিকিৎসা করতে হবে। নিয়মিত কেমোথেরাপি দিলে শিশুটি সুস্থ্য হবেন বলে তিনি জানান। তবে আপাতত ১ মাস ভর্তি রাখতে হবে। অন্যান্য ওষুধ ও প্রথম কেমো দিতে খরচ হবে প্রায় ১ লাখ টাকা। তিন বছর চিকিৎসায় বিপুল পরিমান টাকা খরচ হবে। কিন্তু শিশুটির পরিবারের পক্ষে চিকিৎসার খরচ বহন করা আদৌ সম্ভব না।
বর্তমানে হাসপাতালের বেডে অসুস্থ্য সন্তানকে বুকে আগলে রেখে অসহায়ভাবে দিনাতিপাত করছেন শিশুটির পিতামাতা। সহায় সম্পদ বলে কিছুই নেই তাদের। দিনমজুরের কাজ করে চলে তাদের সংসার। অসুস্থ্য সন্তানের চিকিৎসার জন্য অসহায় পিতামাতা বর্তমান সরকার ও দেশের বিত্তবানদের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেছেন। সহযোগিতা পাঠানো ঠিকানা, গ্রাম- পাতিবিলা, উপজেলা- চৌগাছা, জেলা- যশোর। যোগাযোগ-রাজু আহম্মেদ, ০১৭১২-২১৬৪২২ ও নগদ হিসাব নাম্বার-০১৮৩০ ৩৯৩৪৩৯।

এমএসএম / এমএসএম

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা