সাতক্ষীরা সদর বিএনপির আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার সকাল ১১টায় ছায়স্তোরায় সদর থানা বিএনপি উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব সাবেক চেয়ারম্যান করেন রায়হান বিশ্বাস। এ সময়৷ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড তোজাম্মেল হক তোজাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপি'র সাধারণ সম্পাদক ইউসুফ আলী জেলা বিএনপির সহ-সভাপতি ইমামুল হক শরীফ , জেলা বিএনপির তাঁতি দলের যুগ্ম সম্পাদিকা সনিয়া সুলতানা। সাবেক জেলা বিএনপির দপ্তর সম্পাদক খান তহিদুল ইসলাম , ৮ নম্বর ওয়ার্ড বিএনপির
সভাপতি আব্দুল করিম, এছাড়া আরো বক্তব্য রাখেন।
ইউনিয়ন বিএনপি নেতা রফি মেম্বার সরোয়ার, ফিরোজ বাবলু সুমন মেম্বার সহ সদর থানা বিএনপির বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন জেলা বিএনপির আহবায়ক কমিটি অবিলম্বে বিলুপ্তি করে নতুন নেতৃত্ব আনতে হবে । সকল বিরোধ মিটিয়ে সবাইকে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র মেরামতের কাজ করতে হবে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার আদর্শকে লালন ও ধারণ করতে হবে।
স্বৈরাচার খুনি হাসিনার দোসর দিয়ে যারা নিজের স্বার্থের জন্য পকেট কমিটি বাণিজ্য করছেন তারা দলের সাথে নয় বরং জুলাই ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের দোসর হিসেবে আখ্যায়িত হবে।
বক্তারা আরো বলেন সাতক্ষীরা জেলায় বিএনপি যে কোন্দল সৃষ্টি হয়েছে তা দলের জন্য বিপর্যয় বয়ে আনবে। আগামী নির্বাচন হবে কঠিন এবং চ্যালেঞ্জের, দেশে-বিদেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে, আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে নিয়ে বিভাজন না রেখে, এক ছায়াতলে আসতে হবে, এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা জোলো বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আবিদুর রহমান।
এমএসএম / এমএসএম
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০