সীতাকুণ্ডে শহীদ জিয়া ও কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৭নং কুমিরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ১ ফেব্রুয়ারি) বিকালে কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সাহাবুদ্দিনের সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মোঃ আসলাম চৌধুরী এফসিএ। তিনি বলেন, 'বর্তমানে তরুণ ও যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। আমাদের তরুণ সমাজ ও যুব সমাজ আধুনিকতার ছোয়ায় ও মাদকাসক্ত হয়ে বিশ্ব থেকে পিছিয়ে পড়ছে।'
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস.এম ইব্রাহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশের ডিআইজি মুসলিম উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন, ভাটিয়ারির সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আনোয়ার, বাঁশবাড়িয়া আবুল বশর ভুইয়া, দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুন নাইম রিকু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃ ফজলুল করিম চৌধুরী, সাবেক ইউপি মেম্বার ও যুবদল নেতা আলমগীর হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইফতেখার আহমেদ জুয়েল, নাজিম উদ্দিন প্রমূখ। ফাইনাল খেলায় সোনার পাড়া এফসিএকে টাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাজিপাড়া সুপারস্টার।
এমএসএম / এমএসএম
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা