লোহাগড়ায় অগ্নিকাণ্ড: রান্নাঘরের আগুনে গরু, হাঁস-মুরগি পুড়ে ছাই
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর- আড়িয়ারা (পশ্চিমপাড়া) এলাকায় অগ্নিকাণ্ডে দুটি গরু, হাঁস-মুরগি, একটি মোটরসাইকেল ও স্যালো মেশিন পুড়ে ছাই হয়ে গেছে।
আজ রবিবার (২ ফেব্রুয়ারি) ভোর ৩টার দিকে ইজি বাইকচালক মো. মান্দার শিকদারের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনের লেলিহার শিখা রান্নাঘর থেকে ছড়িয়ে পাশে লাগোয়া গোয়াল ঘরে ও পৌছায় য়ায়।মুহূর্তের মধ্যেই তা পাশের গোয়ালঘরে ছড়িয়ে পড়ে, ফলে দুটি গরু, হাঁস-মুরগি, ধান মাড়াই মেশিনএকটি মোটরসাইকেলসহ সম্পূর্ণ ভস্মীভূত হয়।
স্থানীয়রা জানান, ইজিবাইক চালক মো. মান্দার শিকদারের গোয়ালঘরে থাকা দুটি গরু দড়ি দিয়ে বাঁধা ছিল। আগুন লাগার পর ২টি গরু ও হাঁস-মুরগি পুড়ে মারা যায় এবং একটি মোটরসাইকেলসহ অন্যান্য মালামাল আগুনে ধ্বংস হয়ে যায়।
আগুনের সূত্রপাত রান্নাঘর থেকেই হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সম্পদ রক্ষা করা সম্ভব হয়নি। এতে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।
ঘটনার পর সাবেক ইউপি চেয়ারম্যান আখতার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত