ঢাকা বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে রেলওয়ে সুপার মার্কেট জবরদখলের পাঁয়তারা


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২-২-২০২৫ দুপুর ৪:৩

চট্টগ্রামের আইসফ্যাক্টরি রোডে রেলের জমিতে আবস্থিত রেলওয়ে সুপার মার্কেটটি জবরদখলের পাঁয়তারা করছে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট। সম্প্রতি তারা মার্কেট এলাকায় এসে শোডাউন দিয়ে মার্কেটের মালিক পক্ষের লোকদেও গালিগালাজ ও প্রাণনাশের হুমকী দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয় উল্লেখ করে মার্কেটের ব্যবসায়ী মো. মতিউর রহমান বাদি হয়ে গত শনিবার (১ ফেব্রুয়ারি) ৪ জনের নাম উল্লেখ করে স্থানীয় কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডির বিবাদীরা হলেন, ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকার ঈদগাঁও এর নাদুরুজ্জামানের পুত্র রুহুল আমিন (৪০),  আকবরশাহ থানার সেভেন মার্কেটের মো. আলী (৬০), ডবলমুরিং থানার ঈদগাঁও এলাকার সাহাব উদ্দিন ওরফে লাদেন (৫৫), কোতোয়ালি থানার স্টেশন কলোনি এলাকার ফারুক  প্র.হকার ফারুক (৫০)। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম।

  আইস ফ্যাক্টরী রোডের শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেট সমিতির সদস্য মতিউর রহমানের করা জিডির সুত্রে জানা গেছে, বিগত ২০১৮ সালের ১ জুলাই জমিটি বাংলাদেশ রেলওয়ের নিয়ম অনুযায়ী  লীজ নেয় আইস ফ্যাক্টরী রোড ব্যবসায়ী সমিতি ও চুনার গুদাম ট্রাক মালিক ব্যবসায়ী সমবায় সমিতির নামে। লাইসেন্স বরাদ্দ প্রাপ্তির পর থেকে টিনশেড দোকান নির্মান করে ব্যবসা পরিচালনা করে আসছে ব্যবসায়ীরা। বরাদ্দকৃত রেল ভূমিতে ব্যবসা আরম্ভের পর হতে স্থাপনা নিয়ে বিবাদীগন মার্কেট সমিতির সভাপতি, সেক্রেটারি ও বিভিন্ন সদস্যদের হুমকি ধমকি ও হয়রানি করে আসছে। 
 এর ধারাবাহিকতায় গত  ২৮ জানুয়ারি সন্ধ্যায় বিবাদীগন শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের অভ্যন্তরে ডুকে লীজ নেওয়া ভূমি জবর দখলের নিমিত্তে সেখানে থাকা ব্যবসায়ীদের উদ্দেশ্য করে গালিগালাজ সহ ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।  ৩১ জানুয়ারি (শুক্রবার) বিকালে পুনঃরায় বিবাদীগণ শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের সমিতির অফিসের সামনে আসে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের মার্কেট বুঝিয়ে না দিলে তারা সমিতির সেক্রেটারি মোহাম্মদ শাহ আলমসহ সমিতির অন্যান্য সদস্যদের প্রাণে মেরে ফেলবে মর্মে হুমকি ধমকি দিয়ে চলে যায়। বিবাদীর প্রতিনিয়ত হুমকিতে মার্কেটে থাকা ব্যবসায়ীরা ভীত অবস্থায় আছে বলে জিডিতে উল্লেখ করেছেন। 

এমএসএম / এমএসএম

রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর 'খারা মোশাররফ'র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট

মাগুরায় এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী তাসমিন আক্তারকে ফুলেল শুভেচ্ছা

নেত্রকোণায় অবৈধ মজুতের ৪ হাজারের বেশি লিটার ডিজেল জব্দ

পটুয়াখালীতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

ধুনটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও, দ্রুত কাজ শেষের নির্দেশ

বাঁশখালীতে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে সরকারি স্কুল বন্ধের ষড়যন্ত্রের অভিযোগ

দাউদকান্দিতে ছাত্রদল নেতা মুক্তার প্রধানের জনপ্রিয়তা বৃদ্ধি, সমাজসেবামূলক কর্মকাণ্ডে প্রশংসা

পটুয়াখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত: বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান

পাথরঘাটায় সাবেক মেয়রসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে ঠিকাদারের মামলা

রায়গঞ্জে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

রায়গঞ্জে নববর্ষের গামছা তৈরির ধুম, তাঁতঘরে বাড়তি কর্মচাঞ্চল্য

মোহনগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত