সিংগাইরে বিএনপির নেতাকর্মীদের আনন্দ মিছিল
বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সিনিয়র যুগ্ম মহাসচিব এডঃ রুহুল কবির রেজভী স্বাক্ষরিত মানিকগঞ্জে সাত সদস্য বিশিষ্ট বিএনপির নতুন আহ্বায়ক (আংশিক) কমিটি গঠন হয়েছে । এতে জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা কে আহ্বায়ক করায় সিংগাইরে বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে । আজ রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ২ টার দিকে সিংগাইর বাজার রোডের শহীদ রফিক সড়কের বিএনপির কার্যালয় প্রাংগনে সারা ইউনিয়নের নেতাকর্মীরা মিলে আনন্দ মিছিলের আয়োজন করেন । এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু, কৃষক দলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মনিরুল ইসলাম মোকা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, পৌর বিএনপি নেতা আজাদুল ইসলাম আজাদসহ বিএনপির অংগ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন । জেলা আহ্বায়ক কমিটির বাকি ছয় সদস্যদের মধ্যে আছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির, এডঃ আজাদ হোসেন, আতাউর রহমান আতা, এডঃ নূরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পণ্ডিত ভজন ও গোলাম আবেদীন কায়সার । এদের সবাই জেলা বিএনপির বলিষ্ঠ নেতা ।
এমএসএম / এমএসএম
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা
রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা