অভয়নগরে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে চেক হস্তান্তর
যশোরের অভয়নগরে যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারী) দুপুরে নওয়াপাড়া ফেরীঘাট সংলগ্ন ইউনিয়নের কার্যালয়ে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। সমিতির ৯৮৬ নং সদস্য মৃত আব্দুর রশিদ সরকার, ১৭৭ নং সদস্য মৃত আবুল হোসেন ও ২৫৭৩ নং সদস্য মৃত আবুল কাশেমের পরিবারের হাতে এ চেক হস্তান্তর করা হয়। ইউনিয়নের পক্ষ থেকে চেক পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন মৃত শ্রমিক পরিবারের সদস্যরা। তারা বলেন, পরিবারের অভিভাবক হারিয়ে আমরা সর্বশান্ত। সমিতির পক্ষ থেকে পাওয়া এই টাকা সংসারের কাজে লাগাবো। এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল হোসেনসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা