ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে চাকুরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুক্তভোগীদের মানবন্ধন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২-২-২০২৫ দুপুর ৪:৩৫

পটুয়াখালীতে চাকুরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পটুয়াখালী মেডিকেল কলেজের ক্যাশিয়ার সাইদুর রহমান ও ঠিকাদার কুদ্দুসের বিরুদ্ধে মানবন্ধন করেছেন ভুক্তভোগীরা। ০২ জানুয়ারী রবিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উক্ত মানববন্ধন করে অভিযুক্তদের হাসপাতাল থেকে অপসারন এবং তাদের টাকা ফেরত চান তারা। 
ভুক্তভোগীরা তাদের বক্তব্যে উল্লেখ করেছন, সাইদুর রহমান ও কুদ্দুস পটুয়াখালী মেডিকেল কলেজে কর্মরত থাকা অবস্থায় বিগত সময়ে চাকুরির প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এছাড়াও হাসপাতালে যারা অস্থায়ীভাবে কর্মরত রয়েছে তাদের চাকুরি স্থায়ী করার প্রতিশ্রতি দিয়ে ৩০ জনের কাছ থেকে ২-৫ লাখ টাকা করে কোটি টাকার উপরে হাতিয়ে নেয়। পরে তাদের চাকুরি স্থায়ী করেননি এবং টাকাও ফেরত দেননি। ভুক্তভোগীরা আরও জানিয়েছেন, তৎকালীন সময়ে অভিযুক্ত ব্যক্তি সাইদুর রহমানের কাছে অনুরোধ করেও টাকা ফেরত না পেয়ে নিরুপায় হয়ে মানববন্ধন করেছেন। তারা আরও জানিয়েছেন, অনেকেই তখন ধারদেনা করে সাইদুর রহমান ও কুদ্দুসের কাছে টাকা গুলো দিয়েছেন। তাই বর্তমানে তারা খুবই অসহায় অর্থাভাবে করুন দীনযাপন করছেন। 
মানববন্ধনে ভুক্তভোগী ছাড়াও তাদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। এসময় ভুক্তভোগীরা এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা কান্নাজড়িত কন্ঠে প্রশাসনের কাছে অভিযুক্ত ব্যক্তির বিচার দাবি করেন এবং তাদের টাকা যাতে ফেরত পেতে পারে সেই ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার