ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২-২-২০২৫ বিকাল ৫:২৫

ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাকজমকপুর্ণ আয়োজনের মধ্য দিয়ে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। গতকাল রোববার বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন উদ্বোধক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন। 
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হরিপুর উপজেলা শাখার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, টুর্নামেন্টের উদ্বোধোক জেলা বিএনপির সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কিমটির সদস্য মির্জা ফয়সল আমীন। 
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন , ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কিমটির সদস্য জেড মতুজা চৌধুরী তুলা, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ প্রমুখ। 
এ সময় জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি মমিনুল হক বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক মো: ফারুক হোসেন,  জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাশেদুর রহিম রাশেদ, জাতীয় দলের সাবেক কৃতী খেলোয়ড় আরাফাত রনি, হরিপুর উপজেলা বিএনপি'র সভাপতি জামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক আকতার জামিল, জেলা-উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষকদল, যুবদল, ছাত্রদল, সহযোগী অংগ সংগঠনের নেতৃবন্দ এবং অংশগ্রহণকারী ২ টিমের খেলোয়াড়, কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান কামু। 
উদ্বোধনী খেলায় হরিপুর ফুটবল একাদশ টিম তুমুলভাবে প্রতিদন্দিতা করে জাহিদুল ফুটবল একাদশ শীবগঞ্জ বগুড়া টিমের সাথে। 
উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ৮টি টিম অংশগ্রহণ করছে।

এমএসএম / এমএসএম

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা