খুনিদের এভাবে সেফ এক্সিট দিলে চরম মূল্য দিতে হবেঃ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম বলেছেন, খুনিদের এভাবে সেফ এক্সিট দিলে চরম মূল্য দিতে হবে। চট্রগ্রাম নেভাল সেন্টারের ঘটনায় জড়িত সৈনিকরা কি লীগ কোটায় চাকরি প্রাপ্ত? কেন তারা ছাত্র-জনতাকে রড দিয়ে পিটিয়েছে? অন্তর্র্বর্তীকালীন সরকারকে তা জাতির সামনে স্পষ্ট করতে হবে।
রাজধানী উত্তরের ভাটারাস্থ আস-সাঈদ মিলনায়তনে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর 'পুনর্গঠিত কমিটি শপথ' উপলক্ষে আয়োজিত শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শুরার অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকি। বক্তব্য রাখেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, মাওলানা নুরুল ইসলাম নাঈম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, অ্যাডভোটেক মোস্তফা আল মামুন মনির, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মোঃ মাছউদুর রহমান, ডা. মুজিবুর রহমান, মাস্টার ওয়ারেন্ট অফিসার অব. আমিনুল হক তালুকদার, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মুহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা বাহিনী এখনও ফ্যাসিবাদের মত আচরণ করছে। আইন-শৃঙ্খলার অবনতি, ফুটপাতমুক্ত নগর প্রয়োজন। যানজটে মানুষ অস্থির হয়ে যাচ্ছে। বিচার বহির্ভূত হত্যা মেনে নেয়া যায় না। যুবদল নেতাকে যৌথ বাহিনী নির্যাতন করে মেরেই ফেলল? এটা মেনে নেয়া যায় না। দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কোন হত্যাকান্ড ঘটলে এর দায় প্রশাসন এড়াতে পারে না। প্রশাসনের ভিতর এখনো আওয়ামী ভূত ঘাপটি মেরে আছে। তারাই এধরনের কান্ড ঘটাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে মুফতী দেলোয়ার হোসাইন সাকী বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারমুক্ত করে দেশকে বাঁচাতে হলে সামরিক এবং বেসামরিক সকল স্তর থেকে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। গুম, খুন গণহত্যা ও স্বৈরশাসন কায়েম করে যারা দেশকে কসাইখানা বানিয়েছিল তাদেরকে কোনভাবেই দেশ ত্যাগ করতে দেওয়া হবে না।
সভাপতির বক্তব্যে শেখ ফজলে বারী মাসউদ বলেন, বিপ্লবী সরকারের আমলে সংস্কার না হলে নির্বাচিত সরকার এসে জনগণের উপর আবার জুলুমের মাত্রা বাড়িয়ে দিবে। আর দোষ চাপাবে বিগত সরকারের। তাই সংস্কার ব্যতিত নির্বাচন দিলে আত্মঘাতী সিদ্ধান্ত হবে।
এমএসএম / এমএসএম
সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী ডিসি নির্বাচিত হলেন ফরিদা খানম
ন্যাশনাল আরবান ডিজাইন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা
সাংবাদিকদের নিয়ে ডা. শাফীর অবমাননাকর মন্তব্যে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের নিন্দা ও ক্ষোভ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি নেতা শাখাওয়াত হোসেন কানন
উত্তরা পূর্ব থানার অভিযানে ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার
মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০২ দালালকে কারাদণ্ড ও ১ জনকে অর্থদন্ড দেয়া হয়েছে
চেক ডিজঅনারের মামলায় মূল আসামির পরিবর্তে প্রক্সি দিতে এসে আটক নারী
জাতীয় প্রেস ক্লাবে 'বিশ্ব পরিবেশের বর্তমান অবস্থা ও আমাদের বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
দেড় বছর পর জনি হত্যা রহস্য উদ্ঘাটন, দুই আসামিকে গ্রেফতার করেছে পিবিআই
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বাসার বাবুর্চি মাদক ব্যবসায় কোটিপতি!
বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত সংগীতশিল্পীর মর্যাদা পেলেন লাইলী বেগম
মাদক, ছিনতাই, অপহরণের বিরুদ্ধে কঠোর অবস্থানে উত্তরা পূর্ব থানা অফিসার ইনচার্জ(ওসি) মোরশেদ আলম