পটুয়াখালীর গলাচিপায় অটোরিক্সার নিচে পড়ে নিহত শিশু পুত্র দিগন্ত
পটুয়াখালীর গলাচিপায় অটো চালকের অসর্তকতা ও একটি ভুলে হিন্দু পরিবার হারিয়েছে চার বছরের শিশু পুত্র দিগন্তকে। শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার বকুল বাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া নামক স্থান এ দূর্ঘটনাটি ঘটে। হিন্দু সম্প্রদায়ের গরীব পরিবার হওয়ায় চেয়ারম্যানের সহযোগিতায় ও স্থানীয়দের প্রভাব খাটিয়ে মিমাংসা করার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।
কোন প্রকার একাডেমিক প্রশিক্ষণ ছাড়াই জীবিকার তাগিদে নয় শখের বসে হরহামেশাই মানিক বিশ্বাসের বড় ছেড়ে তাইজুল বিশ্বাস (১৩) অটোরিক্সা নিজে নিয়ে সড়কে বের হওয়ার অভিযোগ উঠেছে বহুবার কিন্তু সে অভিযোগ সে আমলে নেয়নি কোন সময়। কানে হেডফোন দিয়ে গান শুনে অটো চালিয়ে যাচ্ছিলেন তাইজুল। হঠাৎ মায়ের সাথে থাকা শিশু দিগন্তর সামনে ব্রেক করলে ভয় পেয়ে লাফ দিলে গাড়ির চাকার নিচে পড়ে যায় শিশু দিগন্ত।
তাৎক্ষণিক উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃতু হয়। চিকিৎসক দিগন্তকে মৃত ঘোষণা করেন। অসর্তকতা ও একটি ভুলে একটি পরিবার হারিয়েছে শিশু পুত্র দিগন্তকে।
পটুয়াখালীর গলাচিপায় তাইজুল অটো চালকের হাতেই চার বছরের শিশু দিগন্তের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এলাকার নিজাম খান ও তসলিম খানের উপস্থিতিতে বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম সহ তাঁর ভাইয়ের ছেলে ফোন আলাপের মাধ্যমে সমঝোতা করেছেন জানালেন মৃত দিগন্তের বাবা দীপক। তিনি আরও জানান, এলাকায় তাদের বসবাস করতে হবে তাই সমাজের গণ্যমান্য ব্যক্তিদের স্বিদ্ধান্ত মানতে হয়।
সমঝোতা সমন্নয়ক এলাকাবাসী বলেন, মিশা গেছে সবাই, কেস-মামলায় যাবেনা। মামলায় গেলে এই ছেলে তো ফিরে আসবেনা। মামলা মকর্দমা করে আর হবে কি দুই পক্ষেরই ক্ষতি। তাকে সর্তক করে বলতে হবে তুমি আর অটো রিক্সা চালাবেনা।
ঘাতক তাইজুল বিশ্বাস উপজেলার বকুল বাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা এবং নিহত দিগন্ত ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা।
মুঠোফোনে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামকে মিলমিশের সক্ষতা নিয়ে জানতে চাইলে তিনি প্রথমে উত্তেজিত হয়ে যায়। পরে এলাকাবাসী ও দু'জন পুলিশের উপস্থিতিতে মিলমিশের বিষয়টি স্বীকার করেন। এছাড়া এ বিষয়ে তার কোন মন্তব্য নেই বলে জানান।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ আশাদুর রহমান জানান, মৃত শিশু দিগন্তের বাবা বাদী হয়ে এজাহার দায়ের করেন। সড়ক পরিবহন আইনে মামলা নেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত