পূর্বধলায় তারুণ্যের উৎসবে ৩ দিনব্যাপী বই মেলার উদ্বোধন
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনার পূর্বধলায় আজ থেকে ৩ দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন নেত্রকোনা
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রানী সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকির, উপজেলা আইসিটি অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা তথ্য সেবা অফিসার উম্মুল ওয়ারা ঊর্মি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলেমান কবির পাপ্পু প্রমুখ।
মেলায় ০৮ টি স্টল স্থান পায়। এসময় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা মেলার অংশ গ্রহনকারী প্রতিটি স্টল পরিদর্শন করেন।
তিন দিনব্যাপী এ মেলা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
প্রসঙ্গত, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে তারুণ্যের উৎসব আয়োজন করা হচ্ছে। ৩০ ডিসেম্বর শুরু হওয়া ৫১ দিনব্যাপী উৎসব আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ