টেকনাফে অজগর সাপ উদ্ধার, বনে অবমুক্ত
কক্সবাজার টেকনাফে বাহার ছড়ায় একটি বিরল প্রজাতির আনুমানিক ২০-২২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগের কর্মীরা। যাহার ওজন ১০০ কেজি (আড়াই মণ)। পরে রাতেই জাহাজপুরা গজন বাগানে সাপটি অবমুক্ত করা হয়েছে।
২ ফেব্রুয়ারি রোববার রাত নয়টার দিকে বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী বাসিন্দা আব্দুস শুক্কুরে বাড়ির আঙ্গিনায় একটি বিরল প্রজাতির বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করে শিলখালী রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বিরল প্রজাতির বার্মিজ অজগর সাপটি উদ্ধার করার পর রাত ১০টার বনবিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
বনবিভাগ সূত্র জানায়, বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী বাসিন্দা আব্দুস শুক্কুরে বাড়ির আঙ্গিনায় একটি বিরল প্রজাতির অজগর সাপ দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত বনবিভাগে খবর দিলে শামলাপুর ভি সি জি সভাপতি ও পুরানপাড়া ভি সি এফ সভাপতি আমির মুহাম্মদ শাহজাহানের নেতৃত্ব সাপ উদ্ধারকারী দলের সদস্য আমিনুল হক, মো জাফর, শামলাপুর এফসিসি ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল উদ্দিন ও শিলখালী রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদসহ আরও অনেকে ঘটনাস্থলে ছুটে যান।
পরে বনবিভাগ ও সংশ্লিষ্ট লোকজনের সহযোগিতায় তারা সাপটিকে নিয়ন্ত্রণে এনে একটি বস্তার ভেতর ঢুকিয়ে রাতেই বনবিভাগ ও সিপিজি দলের লোকজন মিলে সাপটি ওই পাহাড়ের জাহাজপুরা গজন বাগানে অবমুক্ত করা হয়।
উদ্ধারকারী দলের প্রধান ও শামলাপুর ভিসিএফ সভাপতি আমির মুহাম্মদ শাহজাহান বলেন, অজগর সাপটি খবরটি পেলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করা হয়। পরে পাহাড়ে জাহাজপুরা গজন বাগানে সাপটি অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, ২০১৯ সাল থেকে গতকাল রাত পর্যন্ত নিজের হাতে প্রায় দুই হাজারের বেশি সাপ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে পুনরায় বনের অবমুক্ত করা হয়েছে বলে জানান । তবে গত বছর সবচেয়ে বেশি ভয়ংকর চারটি কিং কোবরা সাপ লোকালয় থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়। পাশাপাশি আরও বিভিন্ন ধরনের বন্যপ্রাণী ও অবমুক্ত করেছেন।
শিলখালী রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, অজগর সাপটি ২০থেকে ২২ ফুট লম্বা। ওজন ১০০ কেজি । এলাকায় এর আগে এত বড় অজগর সাপ বিচরণ করতে দেখা যায়নি। হঠাৎ করে সাপটি লোকালয়ে প্রবেশ করায় পরে নিয়ন্ত্রণে এনে অবমুক্ত করা হয়। এটির সাধারণ নাম ‘বার্মিজ পাইথন’ ও বৈজ্ঞানিক নাম পাইথন বাইভিটেটোস।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Link Copied