তুরাগের চাঞ্চল্যকর শুভ হত্যা মামলার আসামিকে ব্যবহৃত ছুরিসহ গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ
রাজধানীর তুরাগে চাঞ্চল্যকর ফারদিন শাহরিয়ার শুভ হত্যা মামলার রহস্য উদঘাটনসহ হত্যাকাণ্ডের সাথে জড়িত একজনকে গ্রেফতার করেছে ডিএমপির তুরাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মো. রিয়াজ (২৪)। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ৯:০০ ঘটিকায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
তুরাগ থানা সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে গত ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেলে তুরাগের রানাভোলা সিরাজ মার্কেটের সামনে ফারদিন শাহরিয়ার শুভকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রিয়াজ। পরে গুরুতর আহত শুভকে উত্তরার একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে রিয়াজকে আসামি করে তুরাগ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।
এ বিষয়ে ডিএমপি তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাহাৎ খান জানান, মামলাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকারী রিয়াজের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে গতকাল রাতে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কেথুরি বাজার এলাকায় রামগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে রিয়াজকে গ্রেফতার করা হয়। ঘটনার দিন সে পূর্বশত্রুতার জের ধরে ভিকটিম ফারদিন শাহরিয়ার শুভকে ধারালো ছুরি দ্বারা আঘাত করে খুন করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা