ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গবিতে প্রথমবার সরস্বতী পূজা: আশীর্বাদ প্রার্থনা শিক্ষার্থীদের


গবি প্রতিনিধি photo গবি প্রতিনিধি
প্রকাশিত: ৩-২-২০২৫ রাত ৮:২৭

প্রথমবারের মতো সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন করেছে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বিদ্যাদেবী সরস্বতীর পূজা শুরু হয়। 'বাণী অর্চনা সংঘ' সংগঠনের আয়োজনে দিনব্যাপী চলে এ আয়োজন।

পূজার এ আয়োজন নিয়ে কয়েকদিন থেকেই ক্যাম্পাসে বেশ  আমেজ বিরাজ করছিল। পূজা উপলক্ষে নিমন্ত্রণের কার্ড তৈরি, বিতরণ, রঙিন তুলিতে আল্পনা, মণ্ডপ সাজানোর কাজেই ব্যস্ত ছিল সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক  ড. মৃত্যুঞ্জয় দাস বলেন, 'এবারই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। তাই উপাচার্যসহ সকল কর্মকর্তাকে সাধুবাদ জানাই। বিভিন্ন ধর্মের মানুষের অংশগ্রহণে এই পূজা যেন সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পূজা কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানচ্ছি।'

কৃষি অনুষদের শিক্ষার্থী প্রমি রায় বলেন, 'প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী পূজা অনুষ্ঠিত হওয়ায় আমরা আনন্দিত এবং নিরাপদ বোধ করছি। আগে ক্যাম্পাসের বাইরে পূজা হতো যা বেশি আমেজ সৃষ্টি করতে পারেনি।'

শিক্ষার্থীরা বিদ্যাদেবীর সামনে প্রার্থনা করেন, যেন আগামী দিনগুলো তাদের জন্য শুভ ও সফল হয়। দুপুরের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে  শিক্ষার্থীরা পূজার আনন্দ ভাগ করে নেন।

সর্বশেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সরস্বতী পূজার  আনুষ্ঠানিকতা শেষ হয়।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?