কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে এক লাখ ২০ হাজার ইয়াবা, চার বোতল উদ্ধার
কক্সবাজার টেকনাফ সাবরাং সমুদ্র উপকূলে কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে মাদক পাচারকারীদের ফেলে যাওয়া ট্রলার থেকে এক লাখ ২০ হাজার ইয়াবা, চার বোতল ফেনসিডিল ও দুইটি ধারালো দা উদ্ধার কর হয় ।পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি
এই তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।সোমবার মধ্যরাত ১ টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সমুদ্র উপকূলের খুরেরমুখ এলাকায় এ অভিযান চালানো হয়। লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সোমবার মধ্যরাতে টেকনাফের সাবরাং ইউনিয়নে সমুদ্র উপকূলের খুরেরমুখ এলাকা দিয়ে মাদকের বড় একটি চালান পাচারের খবরে কোস্টগার্ড ও র্যাবের একটি যৌথ দল অভিযান চালায়।
এ সময় সাগরে উপকূলের কাছাকাছি সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে যৌথ দলের সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। কোস্টগার্ড ও র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ট্রলারটি তীরে ভিড়িয়ে কৌশলে পালিয়ে যায়। তাদের ধাওয়া দিলেও আটক করা সম্ভব হয়নি।
পরে পাচারকারীদের ফেলে যাওয়া ট্রলারটি জব্দ করার পর তল্লাশি চালিয়ে একটি ব্যাগ ও বস্তা উদ্ধার করা হয়। ব্যাগ ও বস্তাটি খুলে পাওয়া যায় ১ লাখ ২০ হাজার ইয়াবা, ৪ টি ফেনসিডিল ও ২ টি ধারালো দা।
উদ্ধার করা মাদকগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ধ্বংসের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান, কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।
লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, মাদকের চালানটি পাচারের সাথে জড়িতদের চিহ্নিত করে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার খালিয়াজুরীতে রাতের আঁধারে তিন ষাঁড় গরু চুরি
ধুনটে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার
চাকরির প্রলোভনে বাড়ি থেকে ডেকে নেওয়ার ২৭ দিন পর টঙ্গীর ড্রেন থেকে তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার
গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
ঝিনাইদহে সামারি ট্রায়ালে স্বামী-স্ত্রীসহ ৫ জনের সশ্রম কারাদণ্ড
হৃদরোগ বিষয়ে এমডি কার্ডিওলজি ডিগ্রি অর্জন করেছেন ডা. মহিউদ্দিন
নরসিংদীতে ৬৮ লাখ ৮০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, বিক্রেতাকে জরিমানা
কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ
নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ
শ্যামনগরে অপহরণের ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
মান্দায় কাজ না করেই কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ
জগন্নাথপুর–সুনামগঞ্জ সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত