ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ‘পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন অভিযান’ বিষয়ক আলোচনা সভা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৪-২-২০২৫ বিকাল ৫:২৭

ঠাকুরগাঁওয়ে “পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন অভিযান” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার পৌর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই শ্লোগানে ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলাম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মোদাচ্ছের হোসেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মো: মামুন অর রশিদ, পৌর নির্বাহী কর্মকর্তা মো: মজিবর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: বেলাল হোসেন প্রমুখ।
সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন। আলোচনা সভায় পৌরসভা এলাকার বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে বৃক্ষরোপনের মাধ্যমে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে বেশকিছু প্রস্তাবনা উঠে আসে।বুধবার শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হবে বলে জানান জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ। এছাড়াও পৌর শহরসহ বিভিন্ন গুরুত্বপুর্ন স্থান পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন অতিথিবৃন্দ। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার