ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সিংগাইরে এক্সি কোম্পানির কীটনাশক ব্যবহারে ফসল পুড়ে ছাই : ক্ষতিগ্রস্থ কৃষক


সিংগাইর প্রতিনিধি  photo সিংগাইর প্রতিনিধি
প্রকাশিত: ৫-২-২০২৫ দুপুর ৩:২

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ফসলি মাঠে সরিষা ক্ষেতে ছত্রাকনাশক ‘গন্ডার’ স্প্রে করায় প্রায় ৫০ বিঘা জমির ওপরে ফসল সম্পূর্ন বিনষ্ট হয়েছে। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। সেই সাথে কীটনাশকের প্রতি আস্থা রাখতে পারছেন না স্থানীয় কৃষকরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে টান গোপালনগর চকে কৃষক মোসলেম উদ্দিনের বিনষ্ট হওয়া ৩৫ শতাংশ সরিষা ক্ষেত পরিদর্শন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অসীম কুমার। ছত্রাকনাশক গন্ডার স্প্রে করায় ক্ষেতের সরিষা শতভাগ নষ্ট হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এক্মি কোম্পানির ছত্রাকনাশক ‘গন্ডার’ সাহরাইল বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী মনির হোসেন ফলন বেশি হওয়ার কথা বলে কৃষকদের কাছে অবাধে বিক্রি করছেন। মধ্য জানুয়ারি থেকে যে যে কৃষক এ কীটনাশক স্প্রে করেছেন তাদের সরিষাগুলোই পুড়ে গেছে। অনুসন্ধ্যানে জানা গেছে, এ পর্যন্ত ২৫-৩০ জন কৃষকের প্রায় ৫০ বিঘা জমির ফসল সম্পূর্ন বিনষ্ট হয়েছে।

বালিয়াডাঙ্গী গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক মোক্তার হোসেন জানান, তার ১৪০ শতাংশ জমির সরিষা গন্ডার স্প্রে’র ফলে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তিনি এর সুষ্ঠ বিচার ও ক্ষতিপূরন দাবি করেন। দক্ষিন সাহরাইল গ্রামের কৃষক বাবর আলী আক্ষেপ করে বলেন, এই বিষ দেয়ার পর আমার সরিষা পুইড়া ছাই হইয়া গেছে। ক্ষেতে গেলে চোখে পানি আসে। ফসল হারিয়ে ক্ষতির মুখে পড়েছেন, গোপালনগর গ্রামের আব্দুল জলিল, লক্ষীপুর গ্রামের মাজাহার, বালিয়াডাঙ্গী গ্রামের হালিমা খাতুন ও ইউনুছ, আঠারো পাইখা গ্রামের শেখ গোলাম মোস্তফা, মহিষদিয়া গ্রামের আব্দুল আলিমসহ আরো অনেকে।

কীটনাশক বিক্রেতা মনির হোসেন জানান, এ বছরই প্রথম এই বিষ আমি প্রায় ২৮ জন কৃষকের কাছে বিক্রি করেছি। যারাই এটি জমিতে স্প্রে করেছে তাদের ফসলগুলো এক সপ্তাহের ব্যবধানে সম্পূর্ন পুড়ে গেছে। এ উপজেলায় দায়িত্বরত এক্মির টেরিটরি অফিসার নিতাই চন্দ্র ফসল নষ্ট হওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা কৃষকের পাশে আছি, থাকবো।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুল বাশার চৌধুরী বলেন, ছত্রাকনাশক গন্ডারের প্রভাবে ফসল ক্ষতির খবর পেয়ে ওই কোম্পানির লোকজনকে ডাকা হয়েছিল। তারা কৃষকদের ক্ষতিপূরণ দিবে বলে জানিয়েছেন। সেই সাথে এই কীটনাশকটি টেস্টে পাঠানো হবে। মান ভাল না হলে বন্ধ করে দেওয়া হবে বলেও তিনি জানান।

এমএসএম / এমএসএম

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা

রায়গঞ্জে দুর্ঘটনায় দুই পা হারানো রফিকুলসহ ৮ জন পেলেন অটোরিকশা

গোদাগাড়ীতে আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি