বাকৃবিতে বৃহত্তর খুলনা সমিতির সভাপতি ড. ইলিয়াস, সম্পাদক কাইয়ুম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর খুলনা সমিতির (সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট) নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে পশুপালন অনুষদের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো ইলিয়াস হোসেন সভাপতি এবং কৃষি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী কাইয়ুম হাসান সাধারন সম্পাদক মনোনীত হয়েছে।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের গ্যালারিতে বৃহত্তর খুলনা সমিতির নবীন বরণ অনুষ্ঠানে এই কমিটি গঠন করা হয়।
নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশু পালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো রুহুল আমিন । এছাড়াও অধ্যাপক ড এম নজরুল ইসলামসহ বৃহত্তর খুলনা সমিতির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি অধ্যাপক ড এ কে এম আহসান কবীর ও এস এম আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক শেখ আজমল ও জান্নাতুল মাওয়া দিবা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইনান আহমেদ, কোষাধ্যক্ষ সেঁজুতি সরকার, দপ্তর সম্পাদক অভিক সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবিহা সুলতানা বৃষ্টি, সাংস্কৃতিক সম্পাদক মো সামিউল ইসলাম রুহান, সমাজকল্যান বিষয়ক সম্পাদক পুষ্পিতা পাল, ক্রীড়া সম্পাদক মো আলিফ রিয়াদ খান।
এছাড়াও কমিটিতে জন নির্বাহী সদস্য সৌরভ ঢালী, আল নাহিয়ান হিমেল, নাহিদ হাছানসহ ১০ জন নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ