বকশীগঞ্জে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
জামালপুরের বকশীগঞ্জে ট্রাক- মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মনিরুজ্জামান মিন্টু (৪৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে । ৫ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ৮.০০ ঘটিকার সময় বকশীগঞ্জ-শেরপুর সড়কে এই দূর্ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামান মিন্টু রৌমারি উপজেলার মিয়ারচর গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে। হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান মিন্টু বুধবার সকাল ৮টার দিকে মোটর সাইকেল যোগে শেরপুর যাওয়ার পথে পৌর এলাকার মাষ্টারবাড়ী পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনার স্থলেই মৃত্যু হয় মোটর সাইকেল আরোহী মনিরুজ্জামান মিন্টুর। বকশীগঞ্জ হাইওয়ের থানার (ওসি) ইসতিয়াক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied