সন্দ্বীপে আব্দুল বাকের রোমান মডেল মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন
সন্দ্বীপে আব্দুল বাকের রোমান মডেল মাদ্রাসা কর্তৃক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ডায়েরী বিতরণ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অত্যান্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে।
৬ ফেব্রুয়ারি সকালে সেনের হাট সংলগ্ন আব্দুল বাকের রোমান মডেল মাদ্রাসা প্রাঙ্গনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী, সাবেক ছাত্রনেতা ও মাদ্রাসার সভাপতি ও প্রতিষ্ঠাতা আব্দুল বাকের রোমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য মোঃ তসলিম উদ্দীন,পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ নাজিম উদ্দিন,এবি হাই স্কুলের প্রধান শিক্ষক মাঈন উদ্দীন ও সহকারী শিক্ষক ফজলুল করিম বাবুল,সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদিন বাকের।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন বাবলু, যুবদল নেতা কাউছার, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইদ্রিস আলম,মাদ্রাসার সহ-সভাপতি এ এইচ এম কাওছার প্রমুখ। সভা
সঞ্চালনা করেন হাফেজ কারী জাকের হোসেন।
বক্তারা বলেন সন্দ্বীপে বেসরকারী ভাবে প্রথম শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে যিনি স্কুল, কলেজ এবং মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন তিনি হলেন হাজী আব্দুল বাতেন সওদাগর । আব্দুল বাকের রোমান সেই ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তাদের প্রতিষ্ঠিত স্কুল কলেজ আজও সন্দ্বীপে সেরা প্রতিষ্ঠানের মর্যদা বহন করে চলছে।আব্দুল বাকের রোমান তার যোগ্য উত্তরসুরী হিসাবে সেই শিক্ষা বিস্তারে মনোনিবেশ করে,শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি করে তা প্রমান করে যাচ্ছেন।
আব্দুল বাকের রোমান বলেন উন্নত বিশ্বের মাদ্রাসার সাথে তাল মিলাতে আমি মাদ্রাসার সাথে মডেল শব্দটি যুক্ত করেছি। কারন বাংলাদেশের মাদ্রাসা শিক্ষায় কিছুটা ঘাটতি থাকাতে মাদ্রাসা থেকে ধর্মীয় লাইনে ছাড়া বড় কোন ক্ষেত্রে অবদান রাখতে তেমন দেখা যায়না কাউকে, তাই সব ক্ষেত্রে যাতে মাদ্রাসার ছাত্ররা অবদান রাখতে পারে আমি সেই জাতীয় শিক্ষা প্রদানের চিন্তা করছি। আপনারা আমার পাশে থাকবেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান