কক্সবাজারে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে কুতুবদিয়া উপজেলা শাখার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কক্সবাজারে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে কুতুবদিয়া উপজেলা শাখা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বড়ঘোপ দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আমীর আ.স.ম. শাহরিয়ার চৌধুরী বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারী মাওলানা নুরুল আমিন, বড়ঘোপ ইউনিয়ন শাখার সভাপতি আহমদ নুর, উপজেলা শাখার যুব বিভাগের সভাপতি রবিউল হোসাইনসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা শাখার কর্মী সম্মেলনে কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান, সহকারী সেক্রেটারী জেনারেল কুতুবদিয়া-মহেশখালীর সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ প্রমুখ উপস্থিত থাকবেন। কুতুবদিয়া থেকে এই সম্মেলনে ৫ হাজার জামায়াত নেতা-কর্মী অংশগ্রহণ করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
জামায়াতে ইসলামীর এই কর্মী সম্মেলন সফলভাবে সম্পন্ন করার জন্য উপজেলা শাখা থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২