পূর্বধলায় ৩ দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন
এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়’ স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেত্রকোণার পূর্বধলায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ৩ দিনব্যাপী বই মেলার সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩ ঘটিকা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান চলে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মালেক, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহজাদী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাশিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলেমান কবির পাপ্পু, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও বিপুল সংখ্যাক দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, গান ও কবিতা উপভোগ করেন অতিথি ও দর্শকরা। উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির সমাপনী বক্তব্য বই মেলায় অংশগ্রহনকারী স্টল মালিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ