বান্দরবানের আলীকদম সেনা জোনের আর্থিক অনুূদান
বান্দরবান জেলার আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
৬ ফ্রেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১ টায় আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন হল রুমে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরুং কমপ্লেক্স ছাত্র ছাত্রীদের খাবার বিল বাবদ আর্থিক অনুদান প্রদানসহ সর্বমোট ৩,১১,৪৯২/= (তিন লক্ষ এগারো হাজার চারশত বিরানব্বই) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল শওকতুল মোনায়েম পিএসসি এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ পি এস সি।
এসময় প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎস্বার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, জোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরুপ অনুদান প্রদান করা হয়ে থাকে
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য