ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

অপহৃত কাঠুরিদের মুক্তিপণ দাবি,আতঙ্কের হাজারো মানুষ


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ৬-২-২০২৫ বিকাল ৫:১৮

কক্সবাজারে টেকনাফের পাহাড়ী এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহকালে অপহৃত পাঁচজনকে একদিন পরও ছেড়ে দেয়নি দূর্বৃত্তরা; তবে তাদের ছেড়ে দিতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ স্বজনদের। এঘটনায় পাহাড়ি এলাকার প্রায় পাচঁ হাজার মানুষ অপহরণ আতঙ্কে বিরাজ করছে। 

এদিকে অপহৃতদের উদ্ধারে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছেন, পুলিশের সংশ্লিষ্টরা।বৃহস্পতিবার দুপুর টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কাদের।

অপহৃতরা হল, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঠ পাড়া ও বাইন্ন্যা পাড়ার বাসিন্দা আব্দুল হকের ছেলে মারুফ উল্লাহ (১৮), মোহাম্মদ হাসানের ছেলে মোহাম্মদ কাইফ উল্লাহ (১৭), হামিদুল হকের ছেলে মোহাম্মদ ইসা (২৮), মৃত কালা মিয়ার ছেলে ইউসুফ উল্লাহ (৩০) এবং শফিউল আজমের ছেলে মো. আবুইয়া (২০)।

এদিকে বুধবার সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মাঠ পাড়া ও বাইন্ন্যা পাড়া এলাকার ১৫ জন লোক স্থানীয় পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহে যান। এক পর্যায়ে স্থানীয় চাকমা পাড়া সংলগ্ন এলাকার পূর্ব পাশের পাহাড়ী এলাকায় একদল দূর্বৃত্ত অস্ত্রের মুখে তাদের জিন্মি করে। পরে তাদের মধ্যে ৫ জনকে জিন্মি রেখে অন্যদের ছেড়ে দেয়।

স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কাদের বলেন, ঘটনার একদিন পার হলেও দূর্বৃত্তরা কাউকে ছেড়ে দেয়নি। বুধবার রাতে অপহৃতদের ছেড়ে দিতে স্বজনদের কাছে মোবাইল ফোনে কল দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।তবে বৃহস্পতিবার সকাল থেকে দূর্বৃত্তদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

অপহৃত কাইফ উল্লাহ (১৭) এর বাবা মোহাম্মদ হাসান বলেন, বুধবার রাতে মোবাইল ফোন কল দিয়ে দূর্বৃত্তরা জনপ্রতি এক লাখ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। দাবিকৃত টাকা আদায় না করলে অপহৃতদের প্রাণে মেরে ফেলবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনাটি অবহিত হওয়ার পর থেকে পুলিশ অপহৃতদের উদ্ধারে টেকনাফের বিভিন্ন পাহাড়ী এলাকায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে। তবে স্বজনদের কাছ থেকে দূর্বৃত্তদের মুক্তিপণ দাবির বিষয়টি পুলিশ অবহিত নয়। স্বজনরাও মুক্তিপণ দাবির বিষয়টি পুলিশকে অভিযোগ করেননি বলে জানান তিনি।

এদিকে একের পর এক অপহরণের ঘটনায় টেকনাফের বাহারছড়া মাঠ-বাইন্ন্যা পাড়ার পাহাড়ি এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি অপহৃতদের বাড়িতে থামছে না কান্না। 

বাইন্ন্যা পাড়ার বাসিন্দা আমিন উল্লাহ বলেন, 'আমাদের এলাকার পাঁচ জন কাঠুরি অপহরণের শিকার হয়েছে।তাদের এখনো ছেড়ে দেয়নি। ফলে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। ওই দুই এলাকায় প্রায় ৫ হাজার মানুষের বসতি। অধিকাংশ পাহাড়ি পাদদেশে।  তাঁরা সবাই ভয়ের মধ্য আছেন। সরকারের উচিত পাহাড়ি এলাকায় চিরনি অভিযান পরিচালানা করে অস্ত্রধারীদের আইনের আত্ততায় আনার দরকার। না হলে মানুষের মাঝে আতঙ্ক কমবে না।' 

উল্লেখ্য কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, গত এক বছরের বেশি সময়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২১০জনকে অপহরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে একই সময়ে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে ৯০ জনকে অপহরণ করা হয়।

এমএসএম / এমএসএম

বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রেমের টানে মোহনগঞ্জে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টার অভিযোগ,

প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজারো পরিবার

পটুয়াখালীর রাঙ্গাবালীর এসি ল্যান্ড শাওনকে প্রত্যাহার, ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল,

আজ কুমিল্লা প্রেসক্লাব ২০২৬-২৮ নির্বাচন, ভোটের মাঠে ১৬ পদে ৩২ প্রার্থীর লড়াই

নবীনগরে প্রাথমিক শিক্ষা ধ্বংসের মুখে: ১২৯ স্কুলে প্রধান শিক্ষক নেই,১১ কর্মকর্তার কাজ করছেন ১ জন!

শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজাদের হাতে চাচী খুন!

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি