ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের জের, এসআইকে প্রত্যাহার


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ৭-২-২০২৫ দুপুর ১:৪৮

হুংকার দিয়ে টাকা আদায় করা ও সাধারণ মানুষের মুখে মুখে তার ‘ঘুষের কারবারের’ অভিযোগ সংক্রান্ত নানা মুখরোচক গল্প উঠে আসা টেকনাফ থানার সাব ইন্সপেক্টর (এইআই) বদিউল আলমকে পুলিশ লাইনসে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ওই এসআইকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ।

এর আগে আমি এগারো বছর চট্টগ্রাম শহরে সিভিলে ধরছি যে পোয়া, ‘এসপি-তেসপি’ এদের কার সাথে কি সম্পর্ক তা আমি ভাল জানি। আমার এসপি ধরে মাসে ৫ থেকে ১০ লাখ। আর আমি ধরি এক কোটি। জামিনের দরকার নেই, আমি তোমাকে ধরবোনা। আমি যদি তোমাকে ধরি, আমার বাপের জন্ম হবোনা। এমন কথাবার্তার এক পর্যায়ে পরশু চট্টগ্রাম যাবো টাকা পয়সা ভাল করে দিও। অনেক টাকা খরচ আছে; ভাই হিসেবে দিও। কয়েকটি অডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এভাবে হুংকার দিয়ে টাকা চাওয়ার বিষয়ে বিডি২৪ লাইভে সংবাদ প্রকাশিত হয়।

এছাড়াও আর্থিক সচ্ছল ব্যক্তিদের অপহরণ চক্রের সদস্য ও মাদক কারবারি আখ্যায়িত করে বিভিন্ন অজুহাতে টাকা আদায়। ‘গ্রেপ্তার বাণিজ্য’র পাশাপাশি পান থেকে চুন খসলেই তার ঘুষ নেওয়া, মাথা চড়া দিয়ে উঠা অপহরণ চক্র ঘিরে তার ‘ঘুষের বাজার’ আরও জমজমাট হয় বলে প্রতিবেদনে উঠে আসে।

প্রতিবেদনে দাগি আসামিদের সাথে সখ্যতা, চোরাকারবারিদের সাথে যোগসাজশ, নিজের হীন স্বার্থ হাসিলের জন্য অপরাধীদের ব্যবহার করে জঘন্য ঘটনা ঘটাতেও তার জুড়ি নেই। মামলা কেলেঙ্কারি, গ্রেফতার বাণিজ্য ও যাকে তাকে ধরে তল্লাশির নামে হয়রানি কিংবা ব্যক্তিগত গাড়ি হাকিয়ে অভিযানের নামে যেকোনো বাড়িতে গিয়ে হানা দেওয়ার পাশাপাশি টেকনাফবাসীর কাছে ওসি প্রদীপের পর মূর্তিমান আতঙ্ক হিসেবে আবির্ভূত হলেন জনগণের ঘামঝরা টাকায় পোষিত বদিউল এমন সংবাদ প্রকাশিত হয়।

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, উপপরিদর্শক (এসআই) বদিউলকে টেকনাফ থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এইসব ঘটনা তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত