ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

সাতকানিয়ায় যে হত্যাকাণ্ডের ১১ মাসেও হয়নি কোনো কূল-কিনারা


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ৪:১৮

কত মামলার অগ্রগতি হয় আর কত মামলার আসামি গ্রেফতারও হয়। কিন্ত গত ২০২০সালের ১২ অক্টোবর সাতকানিয়ার নলুয়ার ৩নং ওয়ার্ডের এতিম ছেলে সনি দাশ হত্যাকাণ্ডের আজ ৬ সেপ্টেম্বর ১১ মাস পূর্ণ হলেও এখনো কোনো কূল-কিনারা হয়নি সেই আলোচিত হত্যাকাণ্ডের।

সনি দাশকে সেদিন নির্মমভাবে হত্যা করে শান্ত হয়নি আপন বড় ভাই স্বপন দাশ ও তার স্থানীয় সাঙ্গপাঙ্গরা, মৃত্যু নিশ্চিত করে লাশ দাহ করার প্রক্রিয়াও চলছিল। কিন্তু সাতকানিয়ার সাংবাদিক ফোরামের সহায়তায় পুলিশকে খবর দিলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাশ দাহ করতে না দিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়। আর সেই ময়নাতদন্তের বয়স আজ ১১ মাস পূর্ণ হতে চললেও দৃশ্যত কোনো কার্যক্রম হয়নি! তবে কি থেমে গেল এতিম সনি দাশ হত্যার কার্যক্রম- এমন প্রশ্ন এখন সচেতন মহলের।

এ বিষয়ে সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার বলেন, তদন্ত রিপোর্ট ‍এলে মৃত্যু স্বাভাবিক নাকি অস্বাভাবিক সেটার ওপর কার্যক্রম নির্ভর করবে। এখনো আমার জানামতে তদন্ত রিপোর্ট আসেনি।

উল্লেখ্য, মারধরের পর মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দিতে চাওয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়। ২০২০ সালের ১২ অক্টোবর বিকেল ৫টায় আলোচিত সনি দাশ হত্যাকাণ্ডটি ঘটে সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা অরুণ মজুমদারের বাড়িতে। নিহত ব্যক্তিটি হলো অরুণ মজুমদার বাড়ির এলাকার মৃত সাধন দাশের ছেলে সনি দাশ।

সুত্রে জানা যায়, পৈত্রিক সম্পত্তি একক করার কুমানষে স্থানীয় প্রভাবশালী একটি সিন্ডিকেটকে সাথে নিয়ে সনি দাশকে হত্যা করে আপন বড় ভাই স্বপন দাশ। ২০২০ সালের অক্টোবরে সাতকানিয়ার আলোচিত হত্যাকাণ্ডে সেদিন নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা টাকার বিনিময়ে সমাধানও করতে চেয়েছিলেন। কিন্তু সাতকানিয়া থানা পুলিশকে সেই রাতে কোনোভাবেই ম্যানেজ করতে পারেনি হত্যার সাথে জড়িতরা।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন, অরুণ মজুমদার নামে একজনের মেয়ের সাথে সখ্যতা ছিল নিহত সেই সনি দাশের। কিন্তু নিহত সনি দাশ বেঁচে থাকতে অরুণ মজুমদার সেটা মেনে না নেয়ার কারণে জেলেও যেতে হয়েছিল সনি দাশকে। তবে সনি দাশকে জেলে পাঠিয়ে অরুণ মজুমদার ওই সময় নিজ কন্যাকেও কিল-ঘুষি দ্বারা আঘাত করে মেরে ফাঁসির নাটক সাজিয়েছিলেন বলেও জনশ্রুতি রয়েছে। সনি দাশ হত্যায়ও অরুণ মজুদারের হাত থাকতে পারে বলে লোকমুখে শোনা যাচ্ছে।

এদিকে গোপন সূত্রে জানা যায়, সনি দাশ হত্যাকাণ্ডে স্থানীয় এক ইউপি সদস্যের জড়িত থাকার বিষয়েও সুস্পষ্ট প্রমাণ মিলেছে।

এমএসএম / জামান

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন