ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ মানছে না রাজউক


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৭-২-২০২৫ রাত ১১:৪৬

হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক উত্তরা জোনাল অফিসের গুরুত্বপূর্ণ  সকল ফাইল এবং  নথিপত্র মতিঝিল রাজউক প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় দেখা যায়, রাজউকের লোকজন গত ২/৩ দিন যাবত পিক-আপ, ভেন ও সিএনজি দিয়ে বিভিন্ন পাইলপত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। উচ্চ আদালতে আদেশ অমান্য করার এমন হীন কাজের কারণে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।  ভুক্তভোগীরা বলছে রাজউকের কিছু অসাধু  কর্মকর্তাদের প্রতিহিংসার কারণে রাজউক অফিসে যে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। 

জানা যায়, এখানকার উপ-পরিচালক, এস্টেট ও ভূমি ২ কার্যালয় উত্তরা থেকে মতিঝিলে স্থানান্তরের রিটকারী সিদ্ধান্তের আদেশ চ্যালেঞ্জ করে গত ২ ফেব্রুয়ারী হাইকোর্ট স্থগিতাদেশ দেয়। মামলা নং ১৫১৮/২০২৫। সরেজমিনে দেখা যায়,  হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে ৩রা ফেব্রুয়ারী থেকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুর পর্যন্ত উত্তরা রাজউক অফিস থেকে ফাইল এবং নথিপত্র মতিঝিলে স্থানান্তর করছে রাজউক কর্মকর্তা কর্মচারীরা। এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে উপরের নির্দেশনাই মালামাল নেওয়া হচ্ছে।

জানা যায়,এর আগে উত্তরা রাজউক জোনাল অফিস স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তরা, তুরাগ, টঙ্গী এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে মো: মনির হোসেন। সেখানে তারা উল্লেখ করেন, 

রাজউক উত্তরা জোনাল অফিস মতিঝিলে একীভূত করা হলে উত্তরা তুরাগ টঙ্গী ও নিকুঞ্জ এলাকার প্রায় লক্ষাধিক প্লট ও ফ্ল্যাট মালিক হয়রানি এবং চরম ভোগান্তির শিকার হবে। 

উত্তরার বাসিন্দা চান মিয়া বলেন, রাজউক উচ্চ আদালতের নির্দেশ মানতেছে না। অত্র এলাকার লক্ষাধিক প্লট ও ফ্ল্যাট মালিক উত্তরা থেকে ২০ কি,মি যানজট ভোগান্তির শিকার হয়ে মতিঝিল রাজউকের প্রধান কার্যালয়ে সেবার জন্য  যেতে হবে ইহা কোনভাবে কাম্য নয়। তিন দফায় উত্তরার হাজার হাজার মানুষ মানববন্ধনসহ বিভিন্ন  কর্মসূচি পালন করলেও রাজউকের কিছু অসাধু কর্মকর্তা এটিকে কর্ণপাত করেনি।

এমএসএম / এমএসএম

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ