পিপুলিয়ার চরাঞ্চলে ভাঙ্গা কাঠের ব্রিজের সংস্কার করলো বালুসিঁড়ি ফাউন্ডেশন
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের পিপুলিয়া, দক্ষিণ খেয়াঘাট – দীর্ঘদিন যাবত অকেজো থাকা এবং ভাঙা কাঠের ব্রিজের সংস্কারের উদ্যোগে গত ৭ ফেব্রুয়ারি পিপুলিয়া দক্ষিণ খেয়াঘাট সংলগ্ন চরাঞ্চলে বালুসিঁড়ি ফাউন্ডেশনের সক্রিয় পদক্ষেপ চোখে পড়ে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে বিবেচিত এই কাঠের ব্রিজটি, দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় থাকায় এলাকার মানুষজন অসুবিধার সম্মুখীন হচ্ছিল।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বালুসিঁড়ি ফাউন্ডেশনের উদ্যোগে অকেজো অবস্থায় থাকা কাঠের ব্রিজটি ও আশপাশের রাস্তা মেরামত করে, হাজারো খেয়া পাড়ের মানুষ ও স্থানীয় মোটরসাইকেল চালকদের যাতায়াতের অসুবিধা অনেকাংশে দূর করা হয়েছে।
বালুসিঁড়ি ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিঃ আকবার হোসেন আসিফ বলেন, "আমাদের সংগঠনের সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণে কাজটি সফলভাবে সম্পন্ন করা হয়েছে। প্রকল্পটি মানুষের উচ্চ স্বার্থ বিবেচনায় হাতে নেওয়া হয়েছে।"
এছাড়া, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান বলেন, "একজন সদস্য হিসেবে ব্যক্তিগতভাবে আমি বালুসিঁড়ির সঙ্গে যুক্ত হয়ে নিজেকে গর্বিত মনে করি। আমাদের এই উদ্যোগ এলাকার মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করে তুলেছে এবং ভবিষ্যতে আমরা আরও এমন মহৎ কাজের জন্য কাজ করে যাবো; এজন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।"
ফুলছড়ি উপজেলার বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকারও বলেন, "বালুসিঁড়ি ফাউন্ডেশনের এই পদক্ষেপ সমাজে একটি অনুকরণীয় উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে। স্থানীয় অধিবাসী, প্রশাসন ও সকল নাগরিকের সহযোগিতায় আরও উন্নয়নমূলক কাজ হবে – এই আশায় আমি বালুসিঁড়ি ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকলের সাফল্য কামনা করি।" তিনি আরো বলেন, এই সংস্কার স্থানীয় জনগণের দৈনন্দিন জীবনে একটি নতুন আলো এনে দিয়েছে, যেখানে নিরাপদ ও সুগম যাতায়াতের মাধ্যমে তাদের জীবনযাত্রার গুণগত মান বৃদ্ধি পাচ্ছে।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’
বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ
আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি
খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু
ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন