র্দীর্ঘ ১৫ বছর পর বেসরকারি ভাবে চালু হচ্ছে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের
দীর্ঘ মেয়াদী নবায়নযোগ্য লীজ পদ্ধতিতে পরিচালোনার জন্য কুড়িগ্রাম টেক্সটাইল মিলসটি হস্তান্তর করা হয়েছে। শুক্রবার দুপুরে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস চত্বরে এক অনুষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠান ওয়েষ্টার্ন ইন্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড এর নিকট হস্তান্তর করে বিটিএমসি।
এ সময় উপস্থিত ছিলেন, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার এসএম জাহিদ হোসেন, জিএম কাজী ফিরোজ হোসেন, ওয়েস্টার্ন গ্রুপের এমডি বসির আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা। ৩০ বছর মেয়াদে লীজের মাধ্যমে ব্যবসা পরিচালনা করবে ওয়েষ্টার্ন ইন্জিনয়ারিং প্রা: লি:।
টেক্সটাইল মিলটি ১৯৮৮ সালে চালুর পর প্রথম দিকে ভলোভাবে পরিচালনা হয়ে আসলেও গত ১৫ বছর ধরে বন্ধ ছিল মিলসটি। অপর দিকে জানা গেছে, মিলসটিতে চারটি পন্য উৎপাদন করবে ওয়েস্টার্ন ইন্জিনয়ারিং প্রা: লি:।আর এতে কর্মসংস্থান হবে স্থানীয় প্রায় ২ হাজার মানুষের। ওয়েষ্টার্ন ইন্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড এর এমডি বসির আহমেদ বলেন, উত্তরবঙ্গের মতো ভালো মানুষ বাংলাদেশের আরও কোথাও আছে কি না, আমার জানা নেই। এটা আমার পছন্দের জায়গা, এখানকার মানুষকে আমি খুব পছন্দ করি। এই টেক্সটাইল মিলসে শিল্প প্রতিষ্ঠান করে খুব একটা লাভজনক ব্যবসা হবে বলে আমরা মনে করি না। তবে এ অঞ্চলের মানুষের ওপর ভালোবাসা থেকে এখানে আমরা কাজ করতে চাচ্ছি।
আমি এখানে এমন কিছু শিল্প করতে চাই যাতে স্থানীয় লোকের বিশাল একটা কর্মসংস্থানের সৃষ্টি হয়। আমরা সারা বাংলাদেশে যা করছি সবই মানব কল্যানে করছি। এখানেও আমরা তাই করবো ইনশাআল্লাহ।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড