ইয়াবাসহ আওয়ামীলীগ নেতা মুজিব আটক
টেকনাফে সেন্টমার্টিনে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবাসহ সেন্টমার্টিনদ্বীপের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমানকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক গণমাধ্যমকে এসব তথ্য জানান।তিনি বলেন, শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে
গোয়েন্দা সূত্রে জানা যায়, টেকনাফ থানাধীন সেন্ট মার্টিনদ্বীপের ৫ নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুজিবুর রহমান (৫৩) তাঁর নিজস্ব বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (ইয়াবা) পাচারের উদ্দেশ্যে মজুদ রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন কর্তৃক সেন্টমার্টিন দ্বীপে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত মাদক কারবারি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড তাকে আটক করে। পরবর্তীতে কোস্ট গার্ড কর্তৃক উক্ত বাড়িটি তল্লাশী চালিয়ে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় একটি বস্তার ভিতরে মোড়ানো ১২ হাজার ২৭৪ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত আসামি ও ইয়াবা পরবর্তী কার্যক্রম ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর এর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবার হাত থেকে রক্ষা করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত