ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

হাসিনা ভারতে বসে উষ্কানি দিয়ে দেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছেঃ জামায়েত ইসলামী কেন্দ্রেীয় সেক্রেটারী


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৮-২-২০২৫ দুপুর ৩:৫১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন খুনি হাসিনা ভারতে বসে বিজেপি সরকারের সহযোগীতায় বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষরযন্ত্র করছে। হাসিনা নতুন করে আবার বাংলাদেশের একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য ভারতে সবে এমন উষ্কানিমূলক বক্তব্য রাখছেন। এই উষ্কানির কারণেই ছাত্রজনতা ধানমন্ডির বাড়ীসহ দেশের ৩৫টি জেলায় হামলা ভাংচুর করেছে। 

শনিবার দুপুরে নেত্রকোনা জেলা জামায়েত ইসলামীর আয়োজনে এক কর্মী সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন হাসিনার শাসনামলে দেশের মানুষের উপর যে নির্যাতন চালানো হয়েিেছিল সেই নির্যাতনে ক্ষোভের কারণেই দেশের এখনো বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। এ সময় তিনি সংস্কার ও নিরেপেক্ষ নিবার্চন কমিশনের অধীনে নিবার্চন সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহবান জানান। তিনি নেতা কর্মীসহ ছাত্রজনতাকে দেশের আইনশৃংখ্যলা রক্ষায় সকলকে শান্ত থাকার কথাও বলেন সমাবেশে।

নেত্রকোনা জেলা জামায়েত এর আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ এর সভাপতিত্বে  শহরের মোক্তারপাড়া মাঠে কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়েত ইসলামী কেন্দ্রীয় পরিষদের সদস্য ও প্রচার সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান,কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূইয়া,সাবেক আমির মাও. এনামূল হক সহ অন্যরা।

এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে এসে যোগ দেন দলীয় নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন