ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে গোসলে নেমে ৩ দিন নিঁখোজ থাকার পরে ভাই-বোনের মরদেহ উদ্ধার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৮-২-২০২৫ দুপুর ৪:২৬

মাদারীপুরের শহরের তরমুগুরিয়া এলাকার কুমার নদের গোসল করতে নেমে দুই ভাই-বোন ৩ দিন নিখোঁজ থাকার পরে শনিবার (৮ ফেব্রুয়ারি) মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।নিহতরা হলেন বরিশাল জেলার গৌরনদী উপজেলার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১২) ও ছেলে মিরাজ মাতুব্বর (৭)। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতি। তাদের তিন মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার। প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙ্গারি কেনাবেচার কাজে বাইরে যান। মা কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে গত ৫ ফেব্রুয়ারি মাদরাসা থেকে এসেই পাশের কুমার নদীতে গোসলে যায় ভাই-বোন। দুপুর ১ টার দিকে গোসল করতে নেমে দুই ভাইবোন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধারে নামে। বিকেল ৫টা পর্যন্ত তাদের কোন সন্ধান পায়নি ডুবরি দল। এরপর অভিযান বন্ধ রাখেন তারা। পরে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কুমার নদের থানতলি এলাকায় পাওয়ায় ভাই মিরাজ মাতুব্বর এবং বোন কুলসুম আক্তারের মরদেহ কুমার নদের বালু ঘাটেই ভেসে উঠে। পরে স্থানীয়রা লাশ দুটিকে উদ্ধার করে। পরে পুলিশ এসে স্থানীয়দের সাথে যোগ দেয় ।

নিঁখোজদের মা মিনোয়ার বেগম দুই সন্তানের লাশ দেখে বাকরুদ্ধ হয়ে পড়ছে। তবে তার বাবা লিটন মাতুব্বর বলেন, ‘আল্লাহ আমারে এ কোন শাস্তি দিলো।আমি তো কোন অন্যায় কাজ করি না। আমার দুই সন্তান সে কেড়ে নিলো। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোন অভিযোগ নেই। পরিবার যদি চায় তাহলে লাশের ময়নাতদন্ত করা হবে। না হলে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।’

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?