কুলাউড়ায় ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে ২০ কিশোরকে পুরস্কার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় টানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ের বিশেষ কর্মসূচিতে অংশ নেওয়া ২০ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের হযরত বিলাল (রা.) জামে মসজিদের পরিচালনা কমিটি এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে।
নামাজে আগ্রহী করতে গৃহীত এই উদ্যোগে নিয়মিত অংশগ্রহণকারী ২০ কিশোরের মধ্যে লটারির মাধ্যমে ৩ জনকে বাইসাইকেল, ২ জনকে টেবিল ফ্যান এবং বাকিদের বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। মসজিদ কমিটির সদস্য ও আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মোবাইল ফোন আসক্তি কমিয়ে মসজিদমুখী করতে এবং নামাজের প্রতি আগ্রহী করে তুলতে এই কার্যক্রম পরিচালিত হয়েছে।
কমিটির সদস্যরা জানান, ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত ৬০ দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। অংশগ্রহণকারী ২০ জন কিশোর টানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে সক্ষম হয়। এর মধ্যে লটারির মাধ্যমে বিজয়ীদের নির্বাচিত করা হয়।
পুরস্কার পাওয়া কিশোরদের মধ্যে একজন, মারোয়ানুর রহমান বলেন, "টানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় এখন অভ্যাস হয়ে গেছে। এটি শুধু পুরস্কারের জন্য নয়, একজন মুসলমান হিসেবে আজীবন জামাতে নামাজ আদায়ের অভ্যাস গড়ে তুলতে চাই। এজন্য সবার দোয়া কামনা করছি।"
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম বলেন, এই ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরদের নৈতিক ও ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা