ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

মিরসরাইয়ে যুবদলনেতার উদ্যোগে সেচের পানি পেলো শতাধিক কৃষক


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৮-২-২০২৫ দুপুর ৪:৩৯

চট্টগ্রামের  মিরসরাইয়ে দেশের বৃহত্তর  মহামায়া সেচ প্রকল্পের পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছিলো স্থানীয় তালবাড়িয়া ওয়ার্লেস এলাকায়। সেখানে স্থানীয় লোকজন খালের মধ্যে বাঁধ দিয়ে পানি আটকে রাখার অভিযোগ উঠেছিলো। যার কারণে মিরসরাই পৌরসভা এলাকার বিস্তৃত এলাকা প্রায় হাজার  একর জুড়ে কৃষি জমিতে পানির অভাবে ধান চাষ করতে ব্যহত হচ্ছিলো। পরবর্তীতে এই সমস্যা নিয়ে কৃষকরা স্থানীয় যুবদল নেতা রিয়াদ হোসেনের দারস্থ হন। তিনি তাদের সমস্যার কথা শুনে স্বউদ্যোগে উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) খালের মধ্যে দেয়া বাঁধ সরিয়ে দিয়ে পানি প্রবাহ স্বাভাবিক করে দেয়৷ এতে খালের পানি প্রবাহ স্বাভাবিক রুপ নেয়।

স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ রিয়াদ হোসেন বলেন, মিরসরাই পৌরসভা এলাকার প্রায় ৩শতাধিক কৃষক পানির অভাবে বোরো ধান চাষ করতে বঞ্চিত হচ্ছিলেন৷ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান ও পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হোসাইন ভাইয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করি। এখন এতগুলো কৃষকের মুখে হাসি ফুটেছে। তাদের জমির পাশে খালে পানির প্রবাহ স্বাভাবিক থাকায় কৃষকের বোরো ধান চাষ করতে আর কোনো অসুবিধে নেই।

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, শুষ্ক মৌসুমে বিভিন্ন এলাকায় কৃষকরা খালের পানি আটকিয়ে নিজেদের জমিতে চাষ করেন৷ এতে করে দূরবর্তী এলাকার কৃষকরা পানি পেতে অসুবিধা হয় এমনটি উচিত না। মিরসরাই পৌরসভা এলাকায় এমন একটি সমস্যা দেখা দিয়েছিলো। যেটি এখন আমরা সমাধান করে দিয়েছি। খালের পানি প্রবাহ এখন স্বাভাবিক রয়েছে।

এমএসএম / এমএসএম

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার

নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রবাসে থেকেও গ্রামের উন্নয়নে বাবুল খন্দকার, নান্দনিক রূপ পেল খানেবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

ধুনটে শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠে ফুটবল বিতরণ

কালকিনিতে নীরিহ লোকজনকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

বর্ষার আগেই মাদারীপুরে নদীভাঙন, আতঙ্কে এলাকাবাসী

রৌমারী সীমান্তের শূন্যরেখা থেকে উধাও বিএসএফের পুশইন করা তিন যুবক

বন্যার পানি কমতেই কুড়িগ্রামে ভাঙনের থাবা, বিলীন বসতভিটা-ফসলি জমি

দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কুয়াকাটা পর্যন্ত ৩০ কিলোমিটার মানববন্ধন

জাতীয় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্পে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সঙ্গে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ

গাজীপুর মহানগরের কাশিমপুরে পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ১২

আগামী দিনে আরও নিরাপদ রাজশাহী গড়ে উঠবে: ভূমিমন্ত্রী মিনু