চায়ের রাজ্য কমলগঞ্জ- শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা
চায়ের রাজ্য মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে আজ রবিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটিই সর্বনিম্ন তাপমাত্রা। এই তাপমাত্রা গত দু’দিন ধরে বয়ে চলছে। এর আগে গত শনিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদ উষ্ণতা ছড়িয়েছে। তবে কনকনে বাতাস বইছিল। মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে চা–বাগান অধ্যুষিত এলাকাগুলোয় শ্রমিকেরা গরম কাপড় পরে কাজে যোগ দিয়েছেন।
শ্রীমঙ্গল ও বাইরের উপজেলাগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যার পর শহরে তাপমাত্রা একটু বেশি থাকলেও গ্রামাঞ্চল ও চা-বাগানে বেশ ঠান্ডা অনুভূত হয়। এতে বিপাকে পড়েন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। চা-বাগানগুলোয় শীত বেশি পড়ায় কাজ করতে কষ্ট হচ্ছে চা–শ্রমিকদের।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘শ্রীমঙ্গলে আজ ৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গতকাল শনিবার ছিলো একই তাপমাত্রা। তবে সূর্য ওঠার কারণে ঠান্ডা একটু কম অনুভূত হচ্ছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উপজেলাটিতে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আগামী দুই দিন এমন শৈত্যপ্রবাহ থাকতে পারে, তবে তাপমাত্রা ক্রমেই বাড়বে।’
এমএসএম / এমএসএম
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’
বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ
আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি
খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু
ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন