গোপালগঞ্জে নদী রক্ষায় সরেজমিনে "বিলরুট ক্যানেল" পরিদর্শন
গোপালগঞ্জে নদী রক্ষার লক্ষ্যে সরেজমিনে "বিলরুট ক্যানেল" পরিদর্শন কর্মসূচি পালন করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা নদী রক্ষা কমিটির যৌথ আয়োজনে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ইঞ্জিন চালিত নৌকাযোগে মধুমতী বিলরুট চ্যানেল পরিদর্শন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
এ সময় জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ শামছুল আরেফীন, গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট (বিভিএমএস) মজিবুল হক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রিফাত জামিল, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদ সহ জেলা নদী রক্ষা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী জেলার অন্ততঃ একটি নদী বা খালকে দুষণমুক্ত ও দখলমুক্ত রাখতে হবে। সে অনুযায়ী আমরা আজকে "বিলরুট ক্যানেল" সরেজমিনে পরিদর্শনে এসেছি। যেসব এলাকায় নদীর জায়গা দখল করা হয়েছে আমরা তা আগামী ১০ ফেব্রুয়ারি থেকে দখলমুক্ত করার কাজ শুরু করবো।
প্রসঙ্গত, সদর উপজেলার মানিকদাহ থেকে মুকসুদপুরের টেকেরহাট পর্যন্ত মোট ৩৬৮টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এ সকল অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন