আধিপত্যবাদের ছায়া আর বাংলাদেশে পড়তে দেয়া হবে না তাদের সব সময় লাল কার্ড দেয়া হবে ঃ পাবনায় জামায়াত আমীর
জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, আজাদী না গোলামী। আজাদী আজাদী। এবারের গণভোট হবে আজাদীর পক্ষে। হাঁ ভোট বাস্তবায়ন না হলে সরকার গঠন করলেও ফ্যাঁসিবাদ রয়ে যাবে। আধিপত্যবাদের ছায়া আর বাংলাদেশে পড়তে দেয়া হবে না। তাদের সব সময় লাল কার্ড দেয়া হবে। শনিবার রাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জামায়াত ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে জামায়োতের আমীর ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
পাবনা জেলা জামায়াতের আমীর ও পাবনা-৪ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যপাক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
ডা. শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, বিগত দিনে ঠান্ডা মাথায় তাদের সাবেক জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী ও নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবহানকে খুন করা হয়েছে। এই পাবনায় তারা তাঁকে রেখেছেন অত্যন্ত ব্যথিত হৃদয়ে।
ফ্যাঁসিবাদের জোয়ার কাটতে হবে। গর্জে উঠতে হবে। একটি পরিবার গোষ্ঠীর কারনে সাড়ে ১৫ বছর মজলুম ছিলাম। চাঁদাবাজ, মামলাবাজ, দখলবাজ এমন নজির নেই জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে।
আমাদের কষ্ট পেছনে রেখে জনগণের সামনের কষ্ট দূর করতে জামায়াতে ইসলামী কাজ করছে। হত্যা, অপহরণ, গুম, খুন, মামলা, হামলা, নিবন্ধন বাতিল, দল নিষিদ্ধ, প্রতীক বাতিল, বাড়িঘর ধ্বংস, অফিস দখল৷ এতো কিছুর পরও তাদের দমাতে পারেনি দাবী করে বলেন, ৫ তারিখের পর অনেকের কপাল খুলে গেছে অবৈধ পথ ধরে। চাঁদাওয়ালাদের হাত বন্ধ করে দিবো। দূর্নীতি করবো না, প্রশ্রও দিবো না।
শফিকুর রহমান বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে চাই, এতে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী তাদের মুখে তাকিয়ে নয়, ন্যায় বিচার হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় গরম ভাত দেখে বিড়াল বেজার হলে কিছু করার নেই। আধিপত্যবাদের ছায়া আর বাংলাদেশে পড়তে দেয়া হবে না। সব সময় তাদের লাল কার্ড দেয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্য কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। চাঁদাবাজ, দূর্নীতিবাজমুক্ত বাংলাদেশ হবে। কোন ষড়যন্ত্র আর জামায়াতে ইসলামীকে রুখতে পারবে না। ১২ ফেব্রুয়ারি কোন দূর্বৃত্ত ভোট কেন্দ্রে যেতে পারবে না।
জনসভায় জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী পাবনা-৫ আসনে প্রিন্সিপাল ইকবাল হোসাইন, পাবনা-১ আসনে মরহুম মাওলানা মাতউর রহমানের ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, পাবনা-২ আসনে অধ্যাপক হেসাব উদ্দিন, পাবনা- ৩ আসনে মাওলানা আলী আছগার ও শিবিরের কেনদ্রীয় জেনারেল সেক্রেটারি সিগবাতুল্লাহ সহ ১০ দলীয় জোট নেতৃবৃন্দ বক্তব্য দেন।
Aminur / Aminur
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন