শীতে হলুদে মোড়া ভূরুঙ্গামারী: সরিষা ক্ষেতে রঙিন গ্রামবাংলা
শীত মৌসুম এলেই কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকায় চোখে পড়ে প্রকৃতির এক অনন্য রূপ। বিস্তীর্ণ মাঠজুড়ে দোল খাওয়া সরিষার ফুলে ফুলে ভরে উঠেছে গ্রামবাংলার প্রান্তর। চারদিকে ছড়িয়ে পড়া হলুদ আভা, ভোরের হালকা কুয়াশা আর নরম রোদের মিতালি ছোঁয়ায় সরিষা ফুলের ম-ম করা সুবাস—সব মিলিয়ে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর পরিবেশ। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই স্থানীয় মানুষসহ দূর-দূরান্তের পথচারীদের ভিড় জমছে সরিষা ক্ষেতের আশপাশে। অনেকেই স্মৃতির খাতায় ধরে রাখতে হলুদ ফুলে ভরা ক্ষেতে দাঁড়িয়ে ছবি তুলছেন। শীতের সকালে সরিষার হলুদ ফুলে ঘেরা এই দৃশ্য ভূরুঙ্গামারীর গ্রামাঞ্চলকে দিয়েছে এক প্রাণবন্ত ও নান্দনিক রূপ।
স্থানীয় কৃষকরা জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সরিষা গাছের বৃদ্ধি অত্যন্ত ভালো হয়েছে। পোকার আক্রমণ তুলনামূলক কম থাকায় এবার ভালো ফলনের ব্যাপারে আশাবাদী তারা। কৃষকদের মতে, কম খরচে ও স্বল্প সময়ে সরিষা চাষ করা যায় বলে এটি একটি লাভজনক ফসল। এ কারণেই ধান কাটার পর অনেক কৃষক তাদের জমিতে সরিষা চাষে ঝুঁকেছেন।
এ বিষয়ে কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার জানান,সরিষা চাষ মাটির উর্বরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণেও সরিষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল। চলতি মৌসুমে প্রত্যাশিত ফলন পাওয়া গেলে কৃষকরা যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। তিনি জানান এ বছর ভূরুঙ্গামারী উপজেলায় ৩৪৫০ হেক্টর জমিতে সরিষা অর্জন হবে।
হলুদ ফুলে ভরা এই সরিষা ক্ষেত শুধু কৃষকদের অর্থনৈতিক সম্ভাবনাই বাড়াচ্ছে না, বরং শীতের ভূরুঙ্গামারীকে উপহার দিচ্ছে এক অনন্য নান্দনিক সৌন্দর্য। প্রকৃতির মাধুর্য আর কৃষকের নিরলস পরিশ্রমে গ্রামবাংলা যেন রূপ নিয়েছে হলুদ রঙের এক জীবন্ত ক্যানভাসে।
Aminur / Aminur
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ