নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়
নোয়াখালী-০৩ (বেগমগঞ্জ) সংসদীয় আসনে ১০ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার রাতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজারের তারা মঞ্জিলে অবস্থিত জামায়াতের প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত সভায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এসময় তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, প্রভাব বিস্তার এবং দাঁড়িপাল্লা প্রতীকের কর্মী-সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ তুলে ধরেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় ১০ দলীয় জোটের নেতৃবৃন্দের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা