মদনে মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি সম্পাদক নির্বাচিত
নেত্রকোনার মদনে উপজেলা পাবলিক হল মাঠে ৮ ফেব্রুয়ারি শনিবার উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত। উক্ত সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি মোঃ আক্কাছ উদ্দিন ও অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ জসিম উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ নূরুল আলম তালুকদার সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন আহম্মেদ সেকুল। পরে শিক্ষকের ভোটের মাধ্যমে সভাপতি সম্পাদক পদে নির্বাচন করা হয়। এতে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার জোসনা বেগম,সহকারি প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মাসুদ করিম সিদ্দিকী। এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২জন। তারা হলেন মোঃ আক্কাছ উদ্দিন মোঃ আলী আহমদ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪জন। তাড়া হলেন,এ বি এম রেজাউল করিম কায়েস,ফজলুর রহমান,সোহাগ ও কাজী মাহবুল্লাহ। ভোটার সংখ্যা ছিল ২৬১। ভোটের মাধ্যমে কেশজানি বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ আলী আহমদ ১৬২ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্কাস উদ্দিন। তিনি পেলেন ৯০ ভোট। সাধারণ সম্পাদক পদে বালালী বাগমারা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু দাউদ রেজাউল করিম ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সোহাগ মিয়া পান ৯৮ ভোট। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রবৃন্দ,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
কোনাবাড়ীতে গ্যাস সংকটে ভোগান্তির স্বীকার ৩ শতাধিক পরিবার
কোটা মাদরাসার অধ্যক্ষকে অপসারণের দাবি, মাঠে গ্রামবাসী-অভিভাবকেরা
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ