ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

অভয়নগর মাধ্যমিক শিক্ষকের করণীয় বিষয়ক আলোচনা ও মিলনমেলা


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৯-২-২০২৫ দুপুর ৩:৩৯

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানে যশোরের অভয়নগরে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকের করণীয় বিষয়ক আলোচনা নিমিত্ত ত্রিবার্ষিক সম্মেলন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে শনিবার সকালে উপজেলার নাওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৫৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯২৪ জন শিক্ষক সদস্য উপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাজু আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা একে গোলাম আজম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক হুমায়ুন কবির, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এসএম খায়রুল বাসার, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ফিরোজ আলম, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন হাজরা।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা