পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষনা
পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি প্রকাশিত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী ও সাধারন সম্পাদক রাজিব আহসানকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালী ও মিষ্টি বিতরণ করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পিরোজপুর পৌরসভা চত্বর থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয় এসে শেষ হয়।
আনন্দ র্যালী শেষে দলীয় কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনি, সদস্য সচিব মোঃ তহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ নাদিম শেখ।আলোচনা সভা শেষে পিরোজপুর জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ও কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মনিরুজ্জামান মনি বলেন, বিগত ১৭ বছর ধরে যারা মামলার শিকার হয়েছে, যারা রাতে বাড়ি ঠিকমত ঘুমাতে পারেনি এবং যারা দলের জন্য নিবেদিত প্রাণ, এ ধরনের কর্মীদের মূল্যায়ন করা হবে। যারা আওয়ামীলীগ ও জামায়াতের দোসর তাদের এই স্বেচ্ছাসেবক দলে কোনো স্থান নেই।
পিরোজপুর স্বেচ্ছাসেবক দলে ত্যাগী ও বিগত দিনের রাজপথের কর্মীদের মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ্।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ