ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বিইউএফটি’র ২য় সমাবর্তন অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৯-২-২০২৫ দুপুর ৩:৪৪

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর ২য় সমাবর্তন অনুষ্ঠান ৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ শনিবার, বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র, পূর্বাচলে অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিইউএফটি’র চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান সমাবর্তনে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ডিগ্রি প্রদান করেন। ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান এবং বিশিষ্ট শিল্পপতি জনাব কিহাক সাং সমাবর্তন বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসান এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। এছাড়াও, বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য যথাক্রমে জনাব   মোঃ মশিউল আজম (সজল) এবং জনাব মোহাম্মদ নাছির বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক জনাব মুহাম্মদ ইমতিয়াজ।

সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম থেকে উত্তীর্ণ মোট ২,৭৩১ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। সর্বোচ্চ সিজিপিএ অর্জনের ভিত্তিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ৭ জন এবং অ্যাপারেল স্টাডিজ অনুষদের ১ জন শিক্ষার্থী চ্যান্সেলর’স গোল্ড মেডেল অর্জন করেন। এছাড়াও, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ৪ জন এবং অ্যাপারেল স্টাডিজ অনুষদের ১ জন শিক্ষার্থী চেয়ারম্যান’স গোল্ড মেডেল অর্জন করেন। ভাইস চ্যান্সেলর’স গোল্ড মেডেল পেয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ৪ জন, অ্যাপারেল স্টাডিজ অনুষদের ৩ জন, ফ্যাশন স্টাডিজ অনুষদের ২ জন এবং বিজনেস স্টাডিজ অনুষদের ২ জন শিক্ষার্থী। ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফারিয়া আফরিন ভ্যালেডিক্টরিয়ানের বক্তব্য প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের সদস্যবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, সরকারি ও কর্পোরেট উচ্চপদস্থ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং অভিভাবকবৃন্দ। আনুষ্ঠানিক পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়, যেখানে বিইউএফটি’র শিক্ষার্থীদের পাশাপাশি তাহসান এবং তাঁর ব্যান্ড পারফর্ম করেন।

এমএসএম / এমএসএম

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র‌্যালি

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব