জুয়ার আসরে পুলিশের হানা, ১১ জুয়াড়ি গ্রেফতার
টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ড চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ভূঞাপুর থানা পুলিশ।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলা কুঠিবয়ড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মামুন সরকার (৪৫), কাগমারীপাড়া গ্রামের ইকিন আলীর ছেলে মানিক (৩৮), নূরুল ইসলামের ছেলে ফরিদ মিয়া (২৫), ঘাটান্দী গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে খন্দকার রুবেল (৩৫), হাবিবুরের ছেলে মঞ্জুরুল (৪৩), বরকপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে শিপন (২৪), কুকাদাইর গ্রামের মৃত সোলাইমানের ছেলে আল আমিন (৪২), গোবিন্দাসী গ্রামের মৃত কানচুর ছেলে লতিফ (৪৫), ডিগ্রি চর গ্রামের মৃত আজগর আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫), গোপালপুর উপজেলার জয়নগর আবুল মেম্বারের ছেলে গোলাপ (৪৫) এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা গ্রামের দোলোয়ার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৮) l
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, গত শনিবার রাতে ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ড চত্বরে গ্রেফতার ব্যক্তিরা জুয়ার আসর বসিয়েছে। এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied