ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ভিকটিম রিয়াজকে জীবিত উদ্ধার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১০-২-২০২৫ দুপুর ১:১

  ডিএমপি এর উত্তরা পশ্চিম থানা পুলিশ ভিকটিম  মোঃ  রিয়াজ উদ্দিনকে  মধুপুর থানাধীন গোলাবাড়ী এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে।
বরিবার ( ৯ই ফেব্রুয়ারী)  বিকেলে ডিএমপির উত্তরা পশ্চিম থানার এক প্রেস বিজ্ঞপ্তির  মাধ্যমে বিষয়টি নিশ্চিত করছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকটিম মোঃ  রিয়াজ উদ্দিন (৬৮) উত্তরা পশ্চিম থানাধীন উত্তরা ০৫ নং সেক্টর, ০৫ নং রোডের ০৪ নং বাসায় দাড়োয়ান হিসেবে ২৫ বছর যাবৎ কর্ম করে আসছিল।  ০৭/০২/২৫ তারিখ ভিকটিমের ছেলে ফারুক মিয়া জানান যে, গত ০৬/০২/২০২৫ তারিখ মধ্য   রাতে উক্ত বাসার নিচতলা থেকে কে বা কারা যেন তার বাবাকে হত্যা করে লাশ গুম করেছে। রুমের ভিতর রক্ত পড়ে আছে এবং বিছানা ও অন্যান্য জিনিসপত্রও এলোমেলো ছিল। এছাড়াও  ফারুক মিয়া অভিযোগ করে যে, তার বাবা রিয়াজ উদ্দিন‘কে  হত্যা করে লাল গাড়ীতে করে  অন্যত্র নিয়ে গেছে।
প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন  করে দেখতে পায় বাসার ফ্লোরে রক্ত পড়ে আছে এবং   মালামাল গুলোও এলোমেলো অবস্থায় আছে। পরর্বতীতে   উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাগণ এবং  সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।   এছাড়াও উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল এর আশেপাশে থাকা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ ও ভিকটিমের মোবাইল নাম্বার সংগ্রহ করে  তথ্য প্রযুক্তির সহায়তা এবং  ডিএমপি উত্তরা বিভাগ এর উপ-পুলিশ কমিশনার রওনক  জাহান এর সার্বিক দিক নির্দেশনায় গত  ০৮/০২/২০২৫ তারিখ সন্ধ্যায়  ভিকটিমকে মধুপুর  গোলাবাড়ী এলাকা থেকে  জীবিত অবস্থায় উদ্ধার করেন।  ভিকটিম মোঃ রিয়াজ উদ্দিন (৬৮) কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, দীর্ঘ দিন যাবৎ তার পারিবারিক কলহের জের ধরে সে তার পরিকল্পনা অনুযায়ী বাজার থেকে একটি মুরগী ক্রয় করে বাসায় নিয়ে আসে এবং  রুমের ভিতর মুরগি জবাই করে উক্ত রক্ত রুমের ভিতরে ফেলে।  ঘটনাকে অন্য দিকে প্রবাহিত করার জন্য পরিবারের কাউকে কিছু না জানিয়ে কৌশলে মধুপুরে চলে যায়।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন