নোয়াখালীর কবিরহাটে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পূর্ব যাদবপুর মানবিক জনস্বার্থ সংস্থার মাঠে রোববার রাতে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মানবিক জনস্বার্থ সংস্থা ও দারলে মোতালার এ তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করে। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল।
তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান তাফসিরকারী হিসেবে তাফসির করেন, জামিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ আশুলিয়ার প্রিন্সিপাল মুফতি সালমান ফারসি (দা.বা)। তিনি তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণকারী মুসল্লিদের সামনে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন। বয়ান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে তাফসিরুল কোরআন মাহফিল সমাপ্ত হয়। বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলিম তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দেন।
বিশেষ মেহমান হিসেবে তাফসির করেন,জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ'র মুহাদ্দিস মাওলানা একরাম উদ্দিন জাহাঙ্গীর, বটতলী জয়নাল সর্দার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ্ সাইফুল।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’
বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ
আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি
খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু
ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন